কাজী নজরুলের নাতে রাসুল গাইলেন কুসুম সিকদার

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা বিখ্যাত একটি নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। শিরোনাম ‘হেরা হতে হেলে দুলে’। আর এটির মিউজিক ভিডিও নির্মিত হয় এআই প্রযুক্তির মাধ্যমে। 

জানা যায়, রোববার (১ মার্চ) বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দায় গানটি প্রথমবার সম্প্রচারিত হয়। পরে তা চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়। 

দেশের টেলিভিশন ইতিহাসে এআই প্রযুক্তিনির্ভর মিউজিক ভিডিও সম্প্রচারে এটিই প্রথম ঘটনা। এদিন চ্যানেল আই পরিদর্শনে গিয়েছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। 

জানা যায়, তথ্যমন্ত্রীর সফরকালে প্রদর্শিত হয় এআই প্রযুক্তিনির্ভর মিউজিক ভিডিওটি। চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, নতুনত্বের ধারাবাহিকতায় তাঁরা বরাবরই দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। সেই প্রচেষ্টারই অংশ হিসেবে এআইনির্ভর এই বিশেষ নির্মাণ।

ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। সংগীত পরিচালনা করেছেন সজীব খান। আর এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের কার্যক্রম
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গেল দুই দিনে সাড়ে ৩৭ হাজারের বেশি গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন। এর বিপরীতে উত্তোলন করতে চাওয়া অর্থের পরিমান ২ হাজার ৩১৬ কোটি...
২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর ২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে ৪টি আপত্তি। এর মধ্যে দুটি গুরুতর আর্থিক অনিয়ম। এনজিও নিবন্ধন ও নবায়ন ফি থেকে উৎসে কর না কাটা এবং কম...
জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির পর্যালোচনায় জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব করা হলেও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
লোডিং...

এলাকার খবর