‘আমি তৃণমূলপন্থী নই’, ভিন্ন সুরে বিস্ফোরক কবীর সুমন

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:০১ পিএম

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতার মসনদে বসছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিধানসভা নির্বাচনে ২০৬টি আসনে জয় পেয়েছে দলটি। আর এই পরিবর্তনের আবহে সংগীতশিল্পী কবীর সুমনের এক মন্তব্যে তোলপাড়! গত দেড় দশক ধরে যাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাঁটি অনুরাগী হিসেবে চিনে এসেছেন সবাই, এমনকি তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনেও দাঁড়িয়েছেন; সেই তিনিই কিনা বলছেন, ‘আমি তৃণমূলপন্থী নই!’

গত মার্চেও মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন সুমন। কিন্তু এবার ফলপ্রকাশের পর তাঁর গলায় অন্য সুর! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিলেন।’ 

গায়ক আরও মনে করিয়ে দেন যে, সংসদ সদস্যের মেয়াদ শেষ হওয়া মাত্রই তিনি পদত্যাগ করেছিলেন। এমনকি কখনোই কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলে বাঁধা ছিলেন না।

তৃণমূলের এই ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে গিয়েও বিস্ফোরক সুমন। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিকভাবে সামলাতে পারেননি। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিংবা চাকরিখাত যেভাবে কলঙ্কিত হয়েছে, মানুষ তা মেনে নিতে পারেনি। তবে সমালোচনা করলেও মমতার ‘সবুজসাথী’র মতো প্রকল্পের প্রশংসা করতে ভোলেননি তিনি। এমনকি আবেগপ্রবণ হয়ে মন্তব্য করেন, ‘এইসব ভালো কাজের জন্য হয়তো একদিন মমতার মন্দির হবে।’

তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কবীর সুমনের আগামীদিনের অবস্থান নিয়ে। নতুন সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি শিল্পী তাঁর সুপ্ত ‘বাম’ সত্ত্বাকেও উসকে দিয়েছেন। তিনি বলেন, ‘সেরকম কোনো কমিউনিস্ট পার্টি এলে আমি এই বুড়ো বয়সেও তাঁদের সদস্য হওয়ার চেষ্টা করব। তাঁদের জন্য গান বাঁধব।’

গায়ককে নিয়ে এখন নেটিজেনদের মনে একটিই প্রশ্ন, ফের ‘লাল পতাকা’র দিকেই ঝুঁকছেন তিনি? নাকি ‘ডিগবাজি’র এই রাজনীতি কেবলই সময়ের দাবি? সেই উত্তর তোলা থাক সময়ের হাতেই!

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর