এবার মাহফুজের নায়িকা পরী মণি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

দীর্ঘ ৮ বছরের বিরতি ভেঙ্গে ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এরই মধ্যে মাহফুজ-ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। ওটিটি দুনিয়ায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। আর সেই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো মাহফুজের জুটি হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরী মণি।

নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন ‘প্রহেলিকা’ নির্মাতা চয়নিকা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে তিনি বললেন, ‘হ্যাঁ, মাহফুজকে নিয়ে এবার একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি। চিত্রনাট্য ডেভেলপিংয়ের কাজ চলছে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।’

চয়নিকা চৌধুরী আরও জানান, ওয়েব ফিল্মটি নির্মিত হবে থ্রিলারধর্মী রোমান্টিক গল্পে। এতে ‘সুপারস্টার চিত্রনায়িকা’ রূপে দেখা যাবে পরী মণিকে। তাঁকে ঘিরে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির কাহিনি। মুখ্য চরিত্রে আরও একজন অভিনেতাকে দেখা যাবে, যা এখনো চূড়ান্ত নয়।

এদিকে, সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্মাতা চয়নিকার চৌধুরীর জন্য ছিল বিশেষ একটি দিন। ২০০১ সালের এই দিনে পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু তাঁর। সেই হিসেবে পরিচালনায় এই নির্মাতার ২২ বছর পূর্ণ হলো। তাঁর প্রথম পরিচালিত নাটকের নাম ‘শেষবেলায়’। আর টেলিভিশনের পর্দায় প্রথম প্রচারিত নাটকটি ছিল ‘একজীবনে’।

চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক/চয়নিকা বিশেষ এই দিনটিতে আবুল হায়াত, রুমানা রশিদ ইশিতা, জয়া আহসান, সতীর্থ রহমান, তমালিকা কর্মকার, শাহেদ শরীফ খান, তাজিন আহমেদসহ আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবেগাপ্লুত হয়ে পরিচালনায় দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে কতগুলো বছর মানে ২২ বছর শেষ হয়ে গেলো। কিন্ত পথটা এত সহজ ছিল? ছিল না কখনোই। অনেক ভালোবাসা, যত্ন ছাড়াও অনেক কষ্ট, অপমান, দুঃখও ছিল। তীব্র আঘাত আমাকে এইখানে দাঁড়া করিয়েছে। যারা আমাকে কষ্ট, আঘাত, অপমান, অবজ্ঞা করেছেন তাদেরকে আজকের দিনে ধন্যবাদ দিতে চাই। তা না হলে আমার ভেতরে হয়তো এমন শক্তি আসতো না! অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি।তাঁর অনুমতি ছাড়া কিচ্ছু হয় না। ধন্যবাদ আমার পরিবারকে।’

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী। এতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছিলেন শবনম বুবলী।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...

এলাকার খবর