আরিয়ানই আমার শেষ ভরসা: শাহরুখ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম

সিনেদুনিয়ার অংশ হিসেবে প্রথমবার একমঞ্চে পিতা-পুত্র! ছেলে আরিয়ান খানের পরিচালক হিসেবে অভিষেক অনুষ্ঠানে হাজির ছিলেন পিতা শাহরুখ খান। সেই ব্লকবাস্টার মুহূর্তের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খান কখনও দোয়া চাইলেন, আবার কখনও তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের কথা।

ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড অভিষেকের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। আবেগাপ্লুত কণ্ঠে বললেন, ‌‘আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এ যাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’

ছেলেকে বড় পরিচালক হিসেবে দেখতে চান শাহরুখ। তিনি বলেন, ‌‘আমার ছেলে অভিনয় করতে চায় না। ও ছবি তৈরি করতে চায়। ও লেখালেখিও করে। বলা ভালো, ও বেশ ভালোই লেখে। তাই আগামী দিনে পরিচালক বা লেখক হওয়াই ওর লক্ষ্য।’

আরিয়ানের ওপর অগাধ আস্থা শাহরুখের। তাঁর ধারণা, একসময় আর তাঁর কাছে ছবিতে অভিনয় করার সুযোগ আসবে না। সেই সময়ে আরিয়ান পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন। শাহরুখ বলেন, ‘ও (আরিয়ান) হলো আমার শেষ ভরসা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।’ 

বুধবার (২০ আগস্ট) সেই সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে নির্মাতা আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর টিজার। হাস্যরসের মোড়কে পর্দায় বলিউডের আলো-আঁধারি রূপ দেখালেন তিনি। কখনও সিরিজের ঝলকে ফুটে উঠে বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প, আবার কখনও-বা একজন তারকা হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি—সবরকম উপকরণ মজুত রয়েছে এই সিরিজে। সারপ্রাইজ হিসেবে রয়েছে একঝাঁক তারকামুখ। 

টিজারে দেখা গেল, সুপারস্টার সালমান খানের মেজাজ, কখনও-বা পরিচালক-প্রযোজক করণ জোহরের গালিগালাজ, আবার কোনো দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি—একগুচ্ছ চমক দিলেন প্রথম ঝলকেই! ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও। 

সেই ঝলক দেখে মনে হতেই পারে যে, বিতর্কের তালিকায় বলিউডের যেসব তারকাদের নাম বেশি বা ‘ব্যাড বয়’ বলে যাঁরা পরিচিত, বেছে বেছে তাঁদের ক্যামিওই কেন রাখলেন আরিয়ান খান? তবে উত্তর পেতে অপেক্ষা আরও একমাসের। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য ব্যা***ডস অব বলিউড। এটি বলিউডে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ৬ষ্ঠ কাজ। রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনায় রয়েছে নেটফ্লিক্স।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হচ্ছে উৎসবের আমেজে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রকে ঘিরে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি,...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। ২১...
একটি দেশ মাত্র কয়েক মাসে কিনে ফেলেছে এক হাজার টনেরও বেশি সোনা! যেন সোনার পাহাড় গড়ে তোলা হচ্ছে। দেশটি কি তবে বদলে দিতে চাইছে বিশ্ব অর্থনীতির হিসাব–নিকাশ?
উত্তর–দক্ষিণ লংমার্চ করলেও বাংলার জনগণ স্বাধীনতাবিরোধী কোনো শক্তিকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপির এক সমাবেশে তিনি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
লোডিং...

এলাকার খবর