৭ বছর আগে শুটিংয়ে দুর্ঘটনা, আজও হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

সম্প্রতি নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন অভিনেতা আফরান নিশো। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া স্পাইনাল কর্ডের সমস্যাও ভুগছেন। এবার ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’র ট্রেলার ‍উন্মোচন অনুষ্ঠানে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত কথা বলেন এই অভিনেতা।

তিনি জানান, প্রায় ৭-৮ বছর আগে একটি নাটকের শুটিংয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন; এরপরই মূলত শারীরিক জটিলতার শুরু।

আফরান নিশো বলেন, ‘পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যে লিগামেন্ট ইস্যু আছে, সেটা সার্জারি করাতে হবে। আর স্পাইনে কিছু সমস্যা আছে। সেটার জন্য থেরাপি আর এক্সারসাইজের সাহায্য নিতে হবে। আমি সবসময় নিচু হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ। এসব অভ্যাস থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে একটু আরামের জীবনযাপন করতে পারব।’

আকা লুকে নিশো। ছবি: হইচই

সেই দুর্ঘটনার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি নিজের সীমাবদ্ধতা কিংবা কষ্টের কথা কখনও শেয়ার করি না। নিজে নিজে সমাধান করার চেষ্টা করি। কখনও মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে ভেঙে পড়তে দিই না। সাত-আট বছর আগে কাউলাতে শুটিং করতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাঁটুতে মারাত্মক আঘাত পাই। সেই সময় চিকিৎসক আমাকে বলেছিলেন ৩০ দিনের রেস্ট নিতে।’

তবে ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিনদিন বিশ্রামে ছিলেন নিশো। এর পরই শুটিংয়ে ফিরতে হয় তাঁকে। অভিনেতার কথায়, ‘ওই সময় এক মাস শুটিংয়ে বিরতি দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। তাছাড়া আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। কাজ চালিয়ে যাচ্ছিলাম, আর লিগামেন্ট ইস্যু যেহেতু, তাই কিছু এক্সারসাইজ করতাম। একটা পর্যায়ে আমি ভেবে নিয়েছিলাম, হয়তো পা ঠিক হয়ে গেছে।’

তবে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। নিশো বলেন, ‘‘এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন ইলেকট্রিক শকের মতো আমাকে ফেলে দেয়। আশফাক নিপুণের একটা কাজ করতে গিয়ে এমনটা হয়েছে, অমির একটা কাজের সময় হয়েছে। তখন আমি নাটক করি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর যখন ক্রিকেট খেলতে গেলাম, তখন একবার অ্যাক্সিডেন্ট ঘটে। তারপরও আমি সবসময় ভাবি, আমি ঠিক হয়ে গেছি। সর্বশেষ কিছু দিন আগে আমার ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলছিলাম। তখন একটু বাজেভাবেই ইনজুরড হই। সব মিলিয়ে মনে হচ্ছে, আমার বিশ্রামে থাকাটা গুরুত্বপূর্ণ।’’

হাঁটুর অস্ত্রোপচার করে পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নিশো। কারণ, বর্তমান শারীরিক অবস্থায় শুটিংয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যদিও চলতি বছর অক্টোবরের শেষদিকে রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর।

এদিকে, আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাচ্ছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘আকা’।

দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানের হাতে অপহরণের শিকার হওয়া এক বাংলাদেশির অলৌকিকভাবে বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।...
ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রয়েছে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটির প্রায় প্রতিটি শো-ই হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদায় আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর