থিয়েটারে ৫০ পেরিয়ে আসাদুজ্জামান নূর

‘দর্শক মন-প্রাণ দিয়ে নাটক দেখতেন, সেই সময়টাকে খুব মিস করি’

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৩ এএম

বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। থিয়েটারে তাঁর ৫০ বছর পূর্ণ হলো। ১৯৭২ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ের ‘তৈল সংকট’ নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু এ অভিনেতার। ৫০ বছর পেরিয়ে আজও তিনি সমান তালে বিচরণ করছেন মঞ্চ, টিভি নাটক ও সিনেমার রূপালি পর্দায়। 

যদিও আগের তুলনায় সেইভাবে তাঁকে পাওয়া যায় না অভিনয়ে। বিশেষ কিছু হলেই থিয়েটার কিংবা সিনেমায় দেখা যায় তাঁকে। আসাদুজ্জামান নূরের ভাষ্যমতে, ভালো স্ক্রিপ্ট না পেলে, চরিত্র মনের মতো না হলে তিনি অভিনয় করেন না। থিয়েটারে ৫০ পেরিয়ে আসাদুজ্জামান নূর বললেন, ‘অভিনয় করতে তো ভালো লাগে। তবে নিয়মিত করা একটু কঠিনই বটে। একটা সময় ছিল যখন প্রবল ইচ্ছে ছিল সিনেমাতে অভিনয় করার। কিন্তু আমার মতো যারা ছিলেন তাদের আসলে সিনেমাতে অভিনয় করার সুযোগ ছিল না। ফরীদি কমার্শিয়াল সিনেমাতে যুক্ত হয়েছিল। কিন্তু তার মতো করে দাঁড়াতে পারেনি। এখন কমার্শিয়াল সিনেমায় পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করা হচ্ছে।’

রিমান্ড নাটকের একটি দৃশ্যে আসাদুজ্জামান নূর (বাঁয়ে), স্থিরচিত্রটি ফেসবুক থেকে নেওয়াদীর্ঘ ক্যারিয়ারে বহু মঞ্চ নাটকে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। তবে মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র দুটি। একটি ‘দেওয়ান গাজীর কিসসা’ ও অন্যটি ‘মোহনগরী’।
‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চে তিন শতাধিকবার মঞ্চায়িত হয়েছে বলে জানান অভিনেতা। কিছুদিন আগেও তিনি ‘রিমান্ড’ নামের একটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশীষ সিনহা। এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আসাদুজ্জামান নূরকে। নাটকটি প্রযোজনা করেছে হৃৎমঞ্চ।

এদিকে, সম্প্রতি হাসান আজিজুল হকের প্রবন্ধ অবলম্বনে ‘একাত্তর : করতলে ছিন্নমাথা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন আসাদুজ্জামান নূর। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই অভিনেতা জানান, সিনেমাটির কাজ এরইমধ্যে শেষ হয়ে যাবে। আগামী নির্বাচনের আগে আর নতুন কোনও কাজে তাঁকে দেখা যাবে না।

রাজনৈতিক অঙ্গনেও নিজের বিকাশ ঘটিয়েছেন আসাদুজ্জামান নূর। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারেরর দাবীতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৯৮ সালের মাঝামাঝি পর্যায়ে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। ২০১৩ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিবিদ নাকি অভিনেতা—কোনটিকে বেছে নেবেন? আসাদুজ্জামান নূর বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি নিজেই কিন্তু মাঝে মাঝে ভাবি যে আসলে আমি কী! আমি কি শিল্পী, না-কি রাজনীতিবিদ না-কি সমাজসেবক। না-কি ব্যবসায়ী! তবে হ্যাঁ, অভিনয় করে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা এমন একটা সময় পেয়েছি যখন একসঙ্গে একঝাঁক প্রতিভাবান মানুষ ছিল। একটা টিভিতে সীমাবদ্ধতা ছিল, দর্শকের আগ্রহ ছিল প্রবল। তারা মন-প্রাণ দিয়ে নাটক উপভোগ করত। সেই সময়টাকে খুব মিস করি।’

ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর