কমেন্ট বক্স বন্ধ রেখে ফিরল কোকাকোলার সেই বিজ্ঞাপন

আপডেট : ১২ জুন ২০২৪, ১২:০৫ পিএম

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে বয়কটের মুখে নতুন বিজ্ঞাপন বানিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। যেখানে কোম্পানিটি দাবি করেছে, তাদের এই পণ্য ইসরায়েলি নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই বয়কটের ডাক দিয়েছে। সোমবার (১০ জুন) বিজ্ঞাপনটি প্রচারে আসতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে। এরপর নিজেদের ইউটিউব চ্যানেল থেকে এটি সরিয়ে নেয় কোকাকোলা। কিন্তু মঙ্গলবার (১১ জুন) রাত থেকে আবারও এটি প্রকাশ্যে আনেন তারা।

কোকাকোলার ইউটিউব চ্যানেলে আবারও আপলোড করা হয়েছে সরিয়ে নেওয়া বিজ্ঞাপনটি। লক্ষ্য করা গেছে, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠলে এটি তারা প্রাইভেট করে রেখেছিল। এবার সেটি আবারও পাবলিক করা হয়েছে। তবে কমেন্ট বক্স (মন্তব্যঘর) একেবারে বন্ধ করে রাখা হয়েছে।

ওই বিজ্ঞাপনের ভিডিওতে মন্তব্য না করতে পারলেও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে  এখনও সমালোচনা করছেন নেটিজেনরা।

অন্যদিকে, বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচিত হচ্ছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ অনেকে। যদিও জীবন ও শিমুল এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। জানিয়েছেন, যেকোনো মানবাধিকার বিরোধী অপরাধের বিপক্ষে তারা। 

শরাফ আহমেদ জীবন বলেন, ‘বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
বলিউডে দাপুটে খলচরিত্রের জন্য পরিচিত অভিনেতা মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর