মধ্যরাতে বঁটি হাতে বাঁধন  

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:৪৯ পিএম

মধ্যরাতে বঁটি হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। না, নাটক বা সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই এমনটি দেখা গেছে এই অভিনেত্রীকে। কারণটা ডাকাতের উৎপাত। 

ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গণমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন।

অন্যদিকে, শেখ হাসিনার দেশত্যাগের পর এখনও সরকার গঠন হয়নি। আপাতত ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও পুলিশব্যবস্থা।

এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। তাদের ঠেকাতে একত্র হয়েছে স্থানীয় জনতা। সেখানে যোগ দিয়েছিলেন বাঁধন।

ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন অভিনেত্রী। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাত’। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।

প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর