মেহজাবীনের জন্য অন্যরকম একটি দিন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পূর্ণতা পায় গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। সেদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। এর ১০ দিন পর, ২৪ ফেব্রুয়ারি ঢাকার বাইরে সাভারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

আজ শনিবার, ১৯ এপ্রিল—মেহজাবীনের জীবনের আরেকটি বিশেষ দিন। বিয়ের পর এটি তার প্রথম জন্মদিন, যা তিনি উদযাপন করছেন শ্বশুরবাড়িতে।

মেহজাবীন বললেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবার জন্মদিনটাও ওখানেই কাটছে। তবে পরিবারের সবাই—বাবা-মা ও আত্মীয়দের সঙ্গেও আলাদা করে সময় কাটানোর পরিকল্পনা আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ ও সুখী রাখেন।’

মিশরে আদনান মেহজাবীনকে বলেছিলেন ‘উইল ইউ মে রি মি’। ছবি: ফেসবুক থেকে নেওয়া চট্টগ্রামে মেহজাবীনের পৈত্রিক নিবাস হলেও তার জন্ম ও শৈশব কাটে দুবাইয়ে।

লাক্স-তারকা হয়ে শোবিজে যাত্রা শুরু করা মেহজাবীন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন দিয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তবে শুধু ছোটপর্দাতেই নয়, গত বছর তার জন্য ছিল বিশেষ, কারণ সে বছরই তিনি বড়পর্দায় অভিষিক্ত হন।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে সিনেমায় তার যাত্রা শুরু হয়।

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার রংপুরে একটি...
গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
দেশে প্রতিবছর হৃদরোগে মারা যায় ৪ লাখ মানুষ। বছরে নতুন আক্রান্ত ১০ লাখের বেশি। অধিকাংশ রোগীরই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। হৃদরোগ হাসপাতালের গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি ৭ থেকে ৮ শতাংশ...
আসিয়ান কাপের দুই ম্যাচ শেষে দুটি সমস্যা ধরা পড়েছে কোচের চোখে। ডুলির মতে, জাতীয় দলের গোল করার দুর্বলতা আছে। আর এই দুর্বলতার পেছনে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতিকে দায়ী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর