ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান মারা গেছেন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে তাছফিক। তিনি জানান, রাত ৮টা ৬ মিনিটে আফতাবনগরের বাসায় অভিনেতা মারা গেছেন। মরদেহের জানাজা ও দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। তাঁর কঙ্কালসার ছবি ও অবস্থা নিয়ে নিউজ প্রকাশ করেছিল ইনডিপেনডেন্ট ডিজিটাল। এরপর বিভিন্ন ব্যক্তি তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছিলেন।

জানা যায়, গত ডিসেম্বরে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। আজ শুক্রবারই হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

মুখ্য ভূমিকায় অভিনয় না করেও তারিকুজ্জামান দর্শকের আবেগ ছুঁয়েছেন। অভিনয়ে কখনও হাসিয়েছেন, কখনও কাঁদিয়েছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর