সত্যজিতের ছবির স্বত্ব কিনে নিচ্ছেন দেব

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘মহানায়ক’ পুরস্কার পাওয়া অভিনেতা দেব পর্দায় মহানায়ক উত্তম কুমার হয়ে ধরা দেবেন। আর এ জন্য কিংবদন্তি নির্মাতা-সাহিত্যিক সত্যজিৎ রায়ের 'নায়ক' সিনেমার স্বত্ব কিনছেন এই নায়ক।

গত জুলাইয়ে খবর এসেছিল সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমার আদলে নতুন একটি সিনেমা আসতে চলেছে, আর তাতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করবেন দেব।

এবার সেটাই নিশ্চিত করলেন এ নায়ক। ভারতীয় বাংলা গণমাধ্যম এই সময় ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা ফাঁস করলেন আসল রহস্য। বলেন, ‘এই ব্যাপারে সবে কথা হয়েছে আমার বাবুদার (সন্দীপ রায়) সঙ্গে। এখনওই রাইটস কেনা হয়নি। আমার বাবুদার প্রতি বিশ্বাস রয়েছে। আর আমাকে তো ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে। যেগুলো সব পরপর কাজ করব। আজকের দিনে নায়ক যদি হয় তাদের গল্পটা কেমন হবে সেটা তুলে ধরব। সত্যজিৎ রায়ের নায়ক তখনকার দিনের সুপারস্টারের গল্প ছিল। তাদের সিকিউরিটি ইনসিকিউরিটির বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।’

পত্রিকাটির ভাষ্য মতে, ‘নায়ক’ যেন একেবারে অন্যরকম একটা আঙ্গিকে তৈরি হবে। দেবের বক্তব্য, ‘আজকের দিনে একজন অভিনেতার জীবনের ওঠাপড়া পর্দায় উঠে আসবে। এখন অনেককিছু বদলে গিয়েছে চারপাশে। হয়তো দু’তিন বছর লাগবে। তবে যদি হয় তাহলে মন্দ হবে না।’

দেব সাম্প্রতিককালে যে ধরণের কাজ করছেন, তাতে দর্শকের কাছে তাঁর ছবির ধারা, ছবির ঘরানার কনসেপ্টও অনেকাংশে বদলে গেছে। ব্যোমকেশ ও দুর্গরহস্য—হোক বা ‘বাঘাযতীন’, প্রতিমুহূর্তে পাগলু বা মন মানে না-র দেবকে ভাঙতে দেখছে দর্শক। বলাবাহুল্য, অভিনেতা আরও বেশি করে মনজয় করেছেন দর্শকের। এবার মহানায়ক অভিনীত ‘নায়ক’ রূপে কবে দেখা যাবে তাঁকে, প্রতীক্ষায় দেব ভক্তেরা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর