দেশে অনুমতি পেল মোশাররফের হুব্বা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম

আগামী ১৯ জানুয়ারি দুই দেশে একযোগে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ভারতীয় সিনেমা ‘হুব্বা’। পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসুর এ ছবিটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

এবার তারা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পেয়েছে সিনেমাটি। গতকাল (১৩ জানুয়ারি) জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমতি পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। এঙ্গে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।’’

কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় ছবি ‘হুব্বা’। যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। ছবিটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে তিনি একই নির্মাতার ‘ডিকশনারি’তে অভিনয় করেছিলেন।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘হুব্বা’ ছবিটির ট্রেলার। যেখানে দেখা মিলেছে অন্য এক মোশাররফ করিমের। কখনো তিনি দলবল নিয়ে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনো রাতের আঁধারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো-বা অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। রোমাঞ্চে ভরপুর এই ঝলক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এতে মোশাররফ ছাড়াও অভিনয়ে আছেন পশ্চিমবঙ্গের পৌলমী বসু ও লোকনাথ দেসহ অনেকে।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু...
রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে। অন্যদিকে বেড়েছে চিনি আর ভোজ্যতেলের দাম।
চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
লোডিং...

এলাকার খবর