গরু পাচারকাণ্ডে দেবকে আবারও ইডির তলব

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫২ পিএম

গরু পাচার মামলায় টলিউড সাংসদ-অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় গণমাধ্যমে খবর, আজ বুধবার সকাল ১১টায় দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেন তিনি।

দিল্লিতে ইডির অফিসে হাজির হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। এ সময় তিনি জানান, তদন্তে সহযোগিতা করবেন বলেই শুটিং বাতিল করে ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন তিনি। পাশাপাশি, তিনি কোনো অপরাধ করেননি বলেও দাবি করেন। 

আসন্ন লোকসভা ভোটে আবার তৃণমূল প্রার্থী হবেন দেব, এটা স্পষ্ট হওয়ার প্রেক্ষিতেই কি ইডির তলব, তিনি কি এমনটাই মনে করছেন? জবাবে এই তৃণমূল সংসদ সদস্য জানান, এই প্রশ্নের জবাব তিনি এখনই দিতে চান না। বললেন, ‘‌চুরি করিনি, তাই কোনো ভয় নেই। যত বার ইডি ডাকবে, আসব। আজও শুটিং বাতিল করে এসেছি।’

এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করেছে তাঁরা।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ। তাঁর অভিযোগ, গরু পাচারকাণ্ডে আটক এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন সাংসদ দেব। 

দেবও পাল্টা জানিয়েছিলেন, তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যেতে পারেন হিরণ। আজও একই প্রশ্ন করা হয়েছিল দেবকে। তিনি বলেন, ‌‌‌‘এনামুলের কাছ থেকে কোনো টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। এনামুল হককে সত্যি আমি চিনি না।’

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল কলকাতার দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা? ভবিষ্যতে...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পান দর্শকরা। গত ১৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। এমনকি এই ছবির মুক্তি উপলক্ষে মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে।
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর