এবার দেব-জিতের ধামাকা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১২:২২ পিএম

টলিউডে দেব আর জিতকে নিয়ে ভক্তদের রেষারেষি নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হামেশাই তাঁরা বিতর্কে জড়ান। তবে মাঝে রুক্মিণী মৈত্র সব ঠিক প্রমাণ করার চেষ্টা করলেও তা মানতে নারাজ অনেকেই। বছরখানেক আগে দেবের ‘কিডন্যাপ’ ও জিতের ‘শেষ থেকে শুরু’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। তারপর দক্ষিণ কলকাতার একটি হলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই তারকার ভক্তরা। 

তবে এখন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছেন জিৎ আর দেবকে। বড়সড় একটি বাণিজ্যিক ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। 

শোনা যাচ্ছে, দুই তারকার সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন রাজ। যদিও এই নিয়ে আর কোনো তথ্য এখনও সামনে আসেনি। 

তবে নিঃসন্দেহে এই খবর উত্তেজিত করবে জিৎ-দেবের ভক্তদের। অন্যদিকে, বলিউডে এখন হাত মিলিয়েছেন শাহরুখ-সালমান। ঝামেলা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তাঁরা। এই তো শাহরুখের ‌‘পাঠান’ ছবিতে টাইগার হয়ে এন্ট্রি নিয়েছিলেন ভাইজান। আর তারপর সালমানের নতুন ছবিতে এসে সেই অবদান সুদে আসলে ফিরিয়ে দিয়েছিলেন কিং খানও। 

এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জানতে চাইলে দেব বলেছিলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কী বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি মিঠুন দা, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তাঁর চরিত্রকে জাস্টিফাই করতে হবে। যেমনটা প্রজাপতিতে মিঠুনদাকে করা হয়েছিল।’

অন্যদিকে ‘বুমেরাং’ মুক্তির আগে দেব-বান্ধবী রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিৎ বলেছিলেন, ‘আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই।’ 

যদিও ২০১১ সালে ‘শত্রু’ ও ‘পাগলু’ দিয়ে দুজনে শুরু করেছিলেন বক্স অফিস দখলের লড়াই। যেন কে কার চেয়ে এগিয়ে তা প্রমাণের চেষ্টা। এরপর ‘বস ২’ ভার্সেস ‘চ্যাম্প’, ‘বাদশা দ্য ডন’ ভার্সেস ‘কেলোর কীর্তি’, ‘অভিমান’ ভার্সেস ‘জুলফিকার’ দিয়ে বেশ টানটান পরিস্থিতি ছিল। মাঝে ২০১৭ সালে বেশ ঘটা করে তাঁরা ঘোষণা করেছিলেন, এবার থেকে পূজায় আসবে দেবের ছবি, ঈদে থাকবেন জিৎ। এরপর থেকেই ছবির প্রিমিয়ারে একে-অপরের প্রশংসা করে গলা ফাটায় দেব-জিৎ। 

তাহলে কি শাহরুখ-সালমানের মতো দেব আর জিতের বন্ধুত্বটাও গভীর? আর দুজনেই রাজ চক্রবর্তীর হাত ধরেই পর্দায় আসছেন? উত্তর দেবে সময়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর