মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-কে ঘিরে আইনি জটিলতা নতুন মোড় নিয়েছে। জ্যোতিষী ও উদ্যোক্তা তনয় শাস্ত্রী তাঁর বিরুদ্ধে ২০ লাখ রুপির মানহানির মামলা দায়ের করেছেন। তবে এর জবাবে পাল্টা ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন অভিনেত্রী নিজেই।

ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি, পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে। অভিযোগ, নির্ধারিত সময়ের কিছু পর মঞ্চে ওঠেন মিমি। আয়োজকদের দাবি, রাত সাড়ে ১০টায় তাঁর পারফর্ম করার কথা থাকলেও তিনি রাত ১১টা ৩৫ মিনিটে মঞ্চে ওঠেন এবং মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান করেন। অনুষ্ঠানের অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধের অনুরোধ জানানো হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি আয়োজকদের।

এদিকে তনয় শাস্ত্রী আইনি নোটিশ পাঠিয়ে দাবি করেছেন, অনুষ্ঠানের জন্য নেওয়া ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত দিতে হবে। পাশাপাশি সামাজিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ আরও ২০ লাখ রুপি পরিশোধ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ রয়েছে নোটিশে।

অন্যদিকে মিমির অভিযোগ, অনুষ্ঠানে তাঁকে অযথা হেনস্থা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দর্শকদের শুভরাত্রি জানিয়ে তিনি মঞ্চ ত্যাগ করেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টও করেন।

মিমির মামলায় গ্রেফতার হয়ে ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তনয় শাস্ত্রী। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তিনি মিমির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এর জবাবে মিমি ২ কোটি রুপির পাল্টা মানহানি মামলা করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

দুই পক্ষই আদালত ও প্রশাসনের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। এখন দেখার বিষয়, আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর