রাজধানীর ১৯ খাল পলিথিনে ভরে গেছে: উপদেষ্টা রিজওয়ানা 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

রাজধানীর ১৯টি খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ‘পলিথিন ও পলি প্রোফাইলেন ব্যাগ ব্যবহার বন্ধ করুন’ প্রক্রিয়া কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজধানীর ১৯ খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে, যা পরিষ্কার করার মতো ড্রেজার নেই বাংলাদেশে। তাই ব্যক্তি পর্যায়ে ব্যবহার বন্ধ করতে হবে।’

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এর পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব। তাই ‘‘পলিথিন মুক্ত প্রতিদিন’’– এমন মানসিকতা গড়ে তুলতে হবে। এই ব্যাগের প্রথাগত বিকল্প আছে। অথচ মুনাফার আশায় পলিথিন ব্যাগ কারখানার মালিকরা বিভ্রান্তি ছড়াচ্ছে।’

এ বিষয়ে দেশবাসীকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে পলিথিন মুক্ত করার আহ্বান জানাই।’

পরিবেশ উপদেষ্টা আরও জানান, আগামী মাস থেকে রাজধানীর সড়কে হর্ন বন্ধে সচেতনতা অভিযান শুরু হবে। 

অনুষ্ঠানে পলিথিন ও পলি প্রোপাইলিন শপিং ব্যাগে ব্যবহার বন্ধের কার্যক্রমে অংশ নেওয়া রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্য সনদ বিতরণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। 

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহতের শঙ্কা তৈরি হয়েছে। চরম আবহাওয়ার কারণে বিশ্বব্যাপী ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে ফসলের উৎপাদন। এতে ২০২৮ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী...
বিদেশি আগ্রাসী প্রজাতির রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ ছড়িয়ে পড়েছে রাজধানীর হাতিরঝিলে। এখান থেকে বংশবিস্তার করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জলাশয়ে। যা সারা দেশে বিস্তারের আশঙ্কা করছেন গবেষকরা।
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত আলোচিত ‘অ্যালবিনো’ জাতের মহিষটি। শেষ মুহূর্তে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মহিষটিকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়। মৎস্য ও প্রাণী সম্পদ...
রাজধানী ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। 
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর