সুপার এল নিনো

কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহতের শঙ্কা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহতের শঙ্কা তৈরি হয়েছে। চরম আবহাওয়ার কারণে বিশ্বব্যাপী ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে ফসলের উৎপাদন। এতে ২০২৮ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে খাদ্যপণ্যের দাম। এমনকি প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে পণ্যের দর।

সুপার এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বের নানা প্রান্তে তীব্র তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড় দেখা দেয়।

মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, ২০২৬-২৭ সালের এল নিনোর চক্রটি বিশ্বজুড়ে বন্যা ও খরার ঝুঁকি বাড়িয়ে ফসল উৎপাদন এবং খাদ্য সরবরাহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকেরা বলছেন, এল নিনো ইতিমধ্যেই খাদ্য উৎপাদনে প্রভাব ফেলতে শুরু করেছে। এতে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ১৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার পরোক্ষ প্রভাব পড়বে বিশ্বজুড়েই। তবে জলবায়ু পরিবর্তনজনিত এর চূড়ান্ত পরিস্থিতি দেখা যেতে পারে ২০২৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে।

ভারতের উদাহরণ টেনে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বর্ষা মৌসুম শুষ্ক হয়ে উঠেছে। কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় মাত্র ২৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। এমনকি ভারতের মধ্যাঞ্চলের কিছু অংশে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের মাত্র ৫০ শতাংশ। এর প্রভাবে দেশটিতে গম, চাল ও আখ উৎপাদন ব্যাহতের শঙ্কা করা হচ্ছে।

এদিকে ইতালির ব্যাংক ইউনিক্রেডিটের তথ্য অনুসারে, সুপার এল নিনোর কারণে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত থমকে যেতে পারে, যার ফলে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৪ হাজার ২০০ কোটি ডলার। আর প্রধান প্রধান খাদ্যপণ্যের দাম বাড়তে পারে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি বাড়তে পারে চাল, চিনি, কফি ও পাম অয়েলের দাম।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর