বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও ঘনীভূত হচ্ছে। পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জেলেদের উপকূলের কাছাকাছি সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম

দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘মন্থা’। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’ আজ ভোররাত ৩টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। তবে এর তেমন কোনো প্রভাব না পড়লেও পটুয়াখালীতে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে গরমের তীব্রতা বেড়েছে। ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমাহবুবা সুখী আরও জানান, ঘূঝড় মন্থা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর জেলায় বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে...
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে। 
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর