বৃষ্টি বাড়ার পূর্বাভাস, লক্ষণ নেই গরম কমার

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম

বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, বলছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার রাতে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়। শুক্রবার সকালে এটি দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। 

তবে, আগামী রোববার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণও।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, সুস্পষ্ট লঘুচাপ আজ সকালে আবার লঘুচাপে পরিণত হয়েছে। এটা এখন পশ্চিমবঙ্গে অবস্থান করছে, এর প্রভাবে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এজন্য সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি বেশি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন আসবে না। বৃষ্টি কমার সাথে সাথে বাড়বে ভ্যাপসা গরম।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, ঢাকা বিভাগে যে বৃষ্টি হয়েছে, এটা স্বাভাবিক বৃষ্টি হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগেও বেশি বৃষ্টি হয়ে গেছে। অতিভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। 

পুরো জুলাই মাসে ভারী বৃষ্টিপাত হলেও বজ্রপাত বেশি হবে না, বলছে আবহাওয়া অফিস। 

জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে। 
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টানা ও ভারী বর্ষণ। আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, ২০২২ সালের এক নিলামে সেই জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১১৮ কোটি...
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষকে সহায়তায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। শুকনো খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত আছে।
নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সম্প্রতি ২টি ডাম্প ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার হলেও এখনো পাওয়া যায়নি ৩টি গাড়ি। এ ঘটনায়...
বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি, আল্ভারেজের মতো তারকা। অন্যদিকে, হালকা চোটে পড়েছেন ইয়ামাল। তবে অনুশীলন করেছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড। রোববার রাতে...
লোডিং...

এলাকার খবর