‘আমেরিকা ফার্স্ট’ মানে একা নয়, অংশীদারদের সঙ্গে এগিয়ে যাওয়া: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

‘আমেরিকা ফার্স্ট’ নীতির অর্থ যুক্তরাষ্ট্রের এককভাবে এগিয়ে যাওয়া নয়, বরং অংশীদার দেশগুলোকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়া—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণে অ্যামচেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং প্রতিরক্ষা প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতেও আগ্রহ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহদী আমিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। কর সুবিধা, বিভিন্ন প্রণোদনা এবং হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশিসহ অনভিবাসী ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকির কথা জানিয়ে পর্যাপ্ত আর্থিক...
গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের নামে বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
ভুলতথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য...
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন...
একদল উড়ছে বিশ্বজয়ের স্বপ্নে, আর অন্য দল বিশ্বকে চমকে দিয়ে লিখে চলেছে নতুন এক রূপকথা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর