বন্যা পরিস্থিতির উন্নতি নাকি অবনতি, যা জানা যাচ্ছে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল চলমান থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে দেশের চলমান বন্যা পরিস্থিতির কিছু এলাকায় ধীরগতির উন্নতির আভাস থাকলেও উত্তর ও পূর্বাঞ্চলে নতুন করে অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে প্রবাহিত চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বান্দরবান ও চট্টগ্রামের সাঙ্গু নদী, হবিগঞ্জের খোয়াই নদী, মৌলভীবাজারের মনু নদী এবং সুনামগঞ্জ ও সিলেটের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে।

ভারী বর্ষণের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল স্বল্পমেয়াদে প্লাবিত হতে পারে। তবে এই সময়ে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ রোববার পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সতর্কতা জারি করে জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদদের মতে, ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যে অতিভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢলের কারণে দেশের সিলেট, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের নদ-নদীতে পানি আরও বেড়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, করতোয়া ও দুধকুমার নদীর পানি ইতিমধ্যে বাড়ছে। তবে ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমছে এবং গঙ্গা-পদ্মার পানি আপাতত স্থিতিশীল রয়েছে। ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর পানি বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ইতিমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সেতু ধসে পড়ায় রাঙামাটি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সারা দেশে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামে উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

দেশের ৬ জেলার ৪টি নদীর ৬টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা ও সাময়িক...
চট্টগ্রামে বৃষ্টিপাত কমেছে, তবে রংপুর ও রাজশাহীতে বেড়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও...
রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেটসহ ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা এবং তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রমের সতর্কতা দিয়েছে বন্যা...
প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। তাই উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি...
রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।...
জামায়াত আমির বলেন, “আবু সাঈদের রক্তে ভেজা এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে আবারও অঙ্গীকার করছি-জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন হয়েছিল, গণভোট ছিল সেই...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
লোডিং...

এলাকার খবর