বন্যপ্রাণীর বাচ্চা চেতনানাশক দিয়ে পাচার হচ্ছে বিদেশে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:১০ এএম

পাচারের উদ্দেশে দেশের গভীর বন থেকে তুলে আনা হচ্ছে বন্যপ্রাণীর বাচ্চা। তাদের শরীরে চেতনা নাশক ওষুধ দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। আরেকটি চক্র বিদেশ থেকে নিয়ে আসছে আগ্রাসী কচ্ছপ, সাপ, মাকড়সা। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও গবেষকরা বলছেন, সীমান্তে দুর্বল নজরদারির কারণেই বাড়ছে প্রাণী পাচার।

রাজধানীর মিরপুরের বেড়ি বাঁধ এলাকার একটি বাড়ির ছাদ যেন ছোট চিড়িয়াখানা। এখানে জীর্ণপরিবেশে আটকে আছে রাজধনেশের বাচ্চা। এক জোড়া কাক ধনেশের ছানাও রাখা খাঁচায়। আরও আছে গন্ধগোকুল, চশমা পরা হনুমান ও সজারুর শাবক। এমনকি বাদ যায়নি ঈগল-প্যাঁচার বাচ্চাও। সম্প্রতি এখানে বন বিভাগের অভিযানে উদ্ধার করা হয় এদের।

এই প্রাণিগুলো সংগ্রহ করেছিল হাদিস নামে এর পাচারকারী। তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, দেশের গভীর বন থেকে প্রাণীদের বাচ্চা তুলে আনা হয়। এরপর খাবারের সাথে অথবা ইনজেকশনে অচেতন ওষুধ দিয়ে পাচার করা হয় বিদেশে। 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, এই প্রাণীগুলোকে যখন পাচার করা হয়, তখন ঘুমের ইনজেকশন দেয়; যাতে ৮–৯ ঘণ্টা এগুলো অচেতন থাকে। গোডাউন আবিষ্কার করার পর এটা বোঝা গেছে। 

সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকার আরও এক বাসা থেকে বিদেশি আগ্রাসী প্রজাতির একহাজার কচ্ছপের ছানা উদ্ধার করা হয়। বিদেশি প্রজাতির সাপ, মাকড়সারও বাচ্চা পাওয়া যায় এখানে। আকাশ পথেই এইসব আগ্রাসী প্রাণী অবৈধভাবে আনা হচ্ছে দেশে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.ফিরোজ জামান বলেন, আমাদের যে স্থলবন্দর–বিমানবন্দর আছে; সব কর্তৃপক্ষ জোরালোভাবে কাজ করে যেন ব্যবস্থাপনাটা জোরদার করা হয়। 

গবেষকরা বলছেন, বন্যপ্রাণী পাচারকে অনেকেই অপরাধ হিসেবে দেখে না। তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রচার জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আশিকুর রহমান সমী বলেন, সাম্প্রতিক সময়ে যে বণ্যপ্রাণী আইন পাস হয়েছে, স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ– সকলের সম্মিলিতভাবে বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। 

আকাশ পথের পাশাপাশি প্রাণী পাচারে ব্যবহার হচ্ছে উত্তর ও মধ্যাঞ্চল সীমান্ত। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম দিয়ে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন থাইল্যান্ডসহ পারস্য উপসাগরীয় দেশগুলোতেও যাচ্ছে এসব প্রাণী। 

৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ আগামী বছর শুরু হয়ে ২০৩০ সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য জীববৈচিত্র রক্ষায় ইকোসিস্টেম সুরক্ষা করা। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চলের...
দখল ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদী খনন প্রকল্প অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকির মুখে পড়া নদীটি রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে গেলে ১০ বছর আগে বেশ...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট কমাতে তৈরি করা হয়েছিল সরাসরি চলাচলের লেনের রাস্তা। কিন্তু ধামরাই অংশের এই লেনই এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। দু-পাশে কংক্রিটের দেয়াল আর মাঝখানে কোনো বিভাজক না থাকায়...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় দুজন নিহত ও এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।
জামায়াতের বুদ্ধিজীবীরা ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। আজ সোমবার নিজের ভেরিফায়েড...
কয়েক সপ্তাহ ধরে আতলেতিকোর মনোভাব বদলের অপেক্ষায় ছিল কাতালান ক্লাবটি। তবে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, চলতি গ্রীষ্মে আলভারেসকে দলে পাওয়ার আশা ক্রমেই ছেড়ে দিচ্ছে বার্সেলোনাও!
লোডিং...

এলাকার খবর