শিশু পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে যা করবেন

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:৩৭ এএম

শিশুরা ছোটাছুটি করবে, এটাই তো স্বাভাবিক। শিশুরা খেলতে গিয়ে হঠাৎ করে মাটি বা ফ্লোরে পড়ে যাবে, এতে হাত,পা কিংবা মাথায় ব্যথা পাবে না। এমনটা বোধ আশা করা ঠিক হবে না। এতে অনেক অভিভাবক ভয় পেয়ে থাকেন। তবে, এ সময় ভয় না পেয়ে দেখতে হবে আঘাত বেশি নাকি কম, কতটা হয়েছে।

শিশু ঘরের বা স্কুলের চেয়ার, টেবিল, কিংবা খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। অনেক অভিভাবক আছেন, যারা এ সময় শিশুকে অনেক বকাঝকা করেন। তবে এ সময় শিশুর সঙ্গে এমন আচরণ করা যাবে না। আবার তাদের ব্যথাকে অবহেলাও করা যাবে না।

আসুন জেনে নিন, শিশু পড়ে গেলে করণীয় কী হতে পারে:

১. দেখুন শিশুর কথা বলতে বা দেখতে অসুবিধা হচ্ছে কিনা।

২. খেয়াল করে দেখুন মাটিতে পড়ে যাওয়ার পর আপনার শিশুর দীর্ঘক্ষণ মাথা ব্যথা করছে কিনা। যদি দেখেন অনেকক্ষণ ধরে মাথা ব্যথা করছে, তবে চিকিৎসকের শরণাপন্ন হন। 

৩. ভালোভাবে দেখুন আপনার শিশু শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছে কিনা। শরীরের ভারসাম্য ঠিক মনে না হলে অর্থাৎ ঠিকঠাক হাঁটাচলা না করতে পারলে সতর্ক হতে হবেন।

৪. আবার ব্যথা পাওয়ার পর শিশু যদি বলে তার মাথা বেশি ঘুরছে, বমি বমি লাগছে তাহলেও চিকিৎসকের পরামর্শ নিন।

৫. অনেক সময় পড়ে গিয়ে শিশু চোখে ব্যথা পেতে পারে। চোখের এই সমস্যা থেকে চোখের ক্ষতি হতে পারে। তাই একটু সর্তক হন। 

৬. যদি দেখেন পড়ে যাওয়ার পর নাক দিয়ে রক্ত ঝরছে, তবে চিকিৎসকের কাছে নিয়ে যান।

৭. অথবা যদি দেখেন পড়ে গিয়ে আঘাতের কারণে মাথা থেকে বেশি রক্ত পড়ছে। তাতেও সতর্কতা অবলম্বন করুন।

৮. আবার যদি দেখেন শিশু পড়ে গিয়ে বেশি কান্না করছে আর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।

যা করবেন

চেয়ার, টেবিল, কিংবা খাট থেকে পড়ে যাওয়ার পর আপনার শিশুকে প্রথমেই শিশুকে শুইয়ে দিন। আঘাতের কারণে মাথা ফুলে গেলে আঘাতের স্থানে বরফ দিন। আবার কেটে গিয়ে রক্ত বের হলে পরিষ্কার কাপড় দিয়ে কাটার স্থানে চেপে ধরে রাখুন। বেশি সমস্যা মনে হলে দেরি না করে অবশ্যই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর