কিডনি ও লিভার ভালো রাখবে যেসব ফল

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

কিডনি ও লিভার মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। এমন কিছু ফল আছে, যেসব ফলের বিশেষত্ব কিডনি ও লিভার সুস্থ রাখে। কিডনি ও লিভার শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। তাই সুস্থ থাকতে চাইলে কিডনি ও লিভার ভালো রাখা প্রয়োজন।

আসুন জেনে নিন, কোন কোন ফল লিভার ও কিডনিকে সুস্থ রাখে–

১. আঙুর আন্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ ফল। যা লিভার ও কিডনির কার্যক্রম ঠিক রাখে। এ ছাড়া রক্ত প্রবাহের মাত্রা ঠিক রাখে এই ফল। আঙুর শরীর থেকে দূষিত পদার্থ দূর করে এবং প্রদাহ কমায়। যা কিডনি ও লিভার সুস্থ রাখে।

২. ব্লুবেরি ফলের আন্টি অক্সিডেন্ট উপাদানের জন্য একে সুপারফুড বলা হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন রয়েছে। যা কিডনি ও লিভার ভালো রাখে।

৩. পেঁপে হজমের জন্য ভালো। এই ফল লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। পেঁপেতে পানির পরিমাণ বেশি থাকে। যা কিডনির কার্যক্রম সচল রাখে এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়।

৪. ডালিম রক্ত সঞ্চালনের কাজ সহজ করে। এই ফল কিডনিকে ভালো রাখে। ডালিমের রস কিডনি রোগীদের জন্য ভালো। কারণ এ ফলে রয়েছে আন্টি অক্সিডেন্ট উপাদান। এই ফল লিভারের প্রদাহ কমায় এবং কার্যকারিতা উন্নত করে।

৫. লেবু পানি শরীরের জন্য ভালো। লেবু পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করে কিডনি ও লিভার ভালো রাখে। সকালে লেবু পানি পান করলে সারাদিনের কিডনির কার্যক্রম ভালো থাকে।

৬. তরমুজ পানিতে পরিপূর্ণ একটি ফল। যা শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। তরমুজে অ্যামিনো অ্যাসিড থাকে, যা লিভার ও কিডনি সুস্থ রাখে।

৭. আপেলে রয়েছে ফাইবার। যা কিডনির জন্য উপকারী। আপেলে পটাশিয়ামের পরিমাণ কম থাকে বলে কিডনি রোগীদের জন্য ভালো। আপেলের ফাইবার ও আন্টি অক্সিডেন্ট উপাদান কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করে। এ ছাড়া আপেল শরীর থেকে দূষিত পদার্থ দূর করে কিডনি ও লিভারের কার্যকারিতা উন্নত করে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
দ্রুত জীবনযাপনের এই সময়ে খাবারের ধরনও বদলে গেছে। রান্নাঘরে সময় না দিয়ে অনেকেই এখন প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, বিস্কুট, চিপস বা প্রস্তুত খাবারের ওপর নির্ভর করছেন। এগুলোকে বলা হয় অতিপ্রসেসড খাবার।...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে থাকে নানা রকম খাবার। পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি, ডুবো তেলে ভাজা ও মসলাদার খাবার অনেকেই একসঙ্গে বেশি খেয়ে ফেলেন। হঠাৎ দীর্ঘ সময় খালি থাকার পর পেটে বেশি ও ভারী...
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজিসহ নানা অভিযোগে এরইমধ্যে তাকে জেলা যুবদলের...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাসায় প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২...
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
লোডিং...

এলাকার খবর