পিরিয়ডের সময় ব্যায়াম করা কি ঠিক? এ সময়ে যা মেনে চলা জরুরি

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৫ এএম

পিরিয়ড, যা মাসিক নামে পরিচিত, নারীর প্রজনন স্বাস্থ্যের একটি স্বাভাবিক প্রক্রিয়া। নারীর বয়ঃসন্ধিকালে একটি নির্দিষ্ট সময় থেকে শুরু করে প্রতি মাসে পিরিয়ড বা মাসিক হয়ে থাকে। পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হয়ে থাকে।

পিরিয়ডের ব্যথা সাধারণত তলপেটে খিঁচ ধরে থাকা ব্যথার মতো অনুভূত হয়। পিরিয়ড হওয়ার কিছু আগে থেকে শুরু করে পিরিয়ড চলাকালীন প্রায় পুরোটা সময়জুড়ে এই ব্যথা থাকতে পারে। অনেক সময় এই ব্যথার তীব্রতা এতো বেশি বেড়ে যায় যে, এর কারণে খিঁচুনি পর্যন্ত হতে পারে। এই ব্যথা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।

পিরিয়ডের সময় কিছু সাধারণ শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যেতে পারে। এই পরিবর্তনগুলো সাধারণত মাসিক চক্রের অংশ এবং প্রত্যেক নারীর ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। পিরিয়ডের সময় জীবনযাপন পদ্ধতি নিয়ে নানান জিজ্ঞাসা থাকে। যেমন, অনেকেই জানতে চান, এ সময় ব্যায়াম করা নিরাপদ কিনা কিংবা স্যানিটারি ন্যাপকিন সর্বোচ্চ কতক্ষণ ব্যবহার করা ভালো ইত্যাদি।

এর উত্তর হচ্ছে, হ্যাঁ, পিরিয়ডের সময় ব্যায়াম করা একদম নিরাপদ এবং উপকারি।

ব্যায়ামের উপকারিতা

  • পিরিয়ডের ব্যথা ও ক্র্যাম্প কমাতে সাহায্য করে।
  • মুড ভালো রাখতে হরমোন রিলিজে সাহায্য করে (এন্ডোরফিন)।
  • ব্লটিং বা ফোলাভাব কমায়।
  • ঘুম ভালো হয় ও মানসিক চাপ কমায়।
  • শরীরের ক্লান্তিভাব দূর করে ও শক্তি জোগায়।

যেসব ব্যায়াম করলে ভালো:

  • হালকা হাঁটাহাঁটি বা জগিং।
  • যোগব্যায়াম বা ইয়োগা (বিশেষ করে স্ট্রেচিং)।
  • হালকা স্ট্রেন্থেনিং।
  • সাঁতার কাটা (স্যানিটারি কাপ বা ট্যাম্পন ব্যবহার করলে)।

ব্যায়াম করার সময় যা খেয়াল রাখবেন:

  • অতিরিক্ত ব্যথা বা ক্লান্তি অনুভব করলে বিশ্রাম নিন।
  • বেশি ভারী ব্যায়াম না করাই ভালো পিরিয়ডের প্রথম ১-২ দিনে।
  • পর্যাপ্ত পানি পান করুন, হাইড্রেটেড থাকুন।

স্যানিটারি ন্যাপকিন সর্বোচ্চ কতক্ষণ ব্যবহার করা যায়?

  • সাধারণভাবে প্রতিটি স্যানিটারি ন্যাপকিন ৪ থেকে ৬ ঘণ্টা পরপর পরিবর্তন করা উচিত।
  • রক্তপাত বেশি হলে প্রতি ৩–৪ ঘণ্টায় পরিবর্তন করা উচিত।
  • রক্তপাত কম হলে সর্বোচ্চ ৬ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়।

পিরিয়ড চলাকালীন করণীয়:

১. পিরিয়ডের সময় রক্তপাতের জন্য স্যানিটারি প্যাড বা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা প্রয়োজন।

২. পিরিয়ডের সময় শরীর দুর্বল লাগতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন।

৩. হালকা ব্যায়াম যেমন ইয়োগা বা হাঁটাচলা করলে পিরিয়ডের ব্যথা উপশম হতে পারে।

৪. ফল, সবজি, শস্য এবং প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

৫. পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।

৬. কোষ্ঠকাঠিন্য এড়াতে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

৭. অতিরিক্ত চিনি এবং লবণাক্ত খাবার এড়িয়ে যাওয়া, এগুলো ব্যথা বাড়িয়ে দিতে পারে।

৮. ইয়োগা বা মেডিটেশন করে মানসিক চাপ কমানো যেতে পারে।

৯. অতিরিক্ত গরম বা ঠান্ডা পানিতে স্নান করা উচিত না।

১০. চার থেকে ছয় ঘণ্টা পরপর স্যানিটারি প্যাড পরিবর্তন করা উচিত।

১১. অতিরিক্ত কফি বা অ্যালকোহল এড়িয়ে চলা, এগুলো ব্যথা বাড়াতে পারে।

১২. যদি পিরিয়ড খুব বেশি ভারী হয় বা অনিয়মিত হয় অথবা অতিরিক্ত ব্যথা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

পিরিয়ড চলাকালীন যা করবেন না:

  • অতিরিক্ত পরিশ্রম করা।
  • ভারী জিনিস তোলা।
  • ধূমপান করা।
  • অস্বাস্থ্যকর খাবার খাওয়া।
  • পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন ধরনের সংক্রমণ এড়ানো যায়।

লেখক: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক (গাইনি)

শপিং মল বা কসমেটিকস দোকানে গিয়ে নতুন লিপস্টিক বা মেকআপ ট্রাই করা অনেকেরই পছন্দ। নতুন কোনো রঙ ঠোঁটে কেমন দেখাবে, তা একটু ব্যবহার করে দেখার আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু এই সাধারণ অভ্যাসই কখনো কখনো...
ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
দেশের ফলের বাজারে মৌসুমি ফলের মধ্যে আমড়া একটি পরিচিত নাম। বর্ষা ও শরৎকালে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। সাধারণত কাঁচা অবস্থায় টক স্বাদের জন্য এটি বেশি জনপ্রিয়, তবে পাকা আমড়াও মিষ্টি-টক...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলেন লিওনেল মেসি। ৩–০ গোলে জয় পেয়েছে তাঁর দল আর্জেন্টিনা। এ যেন অন্য এক মেসি! মাঠেই কাঁদতে দেখা গেল তাঁকে।
পাবনার রুপপুরের রাশিয়ান নাগরিকের প্রটেকশন ডিউটিতে যাওয়ার সময় নাটোরের গুরুদাসপুরে পুলিশের পিকআপ ভ্যান উল্টে পড়ে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এই...
আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। টানটান উত্তেজনার এই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে তাঁকে নিয়ে এখন বিতর্কও ছড়িয়েছে।
শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪...
লোডিং...

এলাকার খবর