‘ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি’

অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যত’ বিষয়ক আলোচনায় এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বের হয়ে আসবে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ। ৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি। ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি।’

এদিকে হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, ‘এবারের হামের প্রকোপ বুঝিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যসেবার কাঠামো কত দুর্বল। সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সমন্বয়ের ব্যর্থতা এ পরিস্থিতির জন্য দায়ী। সরকারের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় হাম এভাবে দ্রুত ছড়াচ্ছে।’ 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৪৭০ জন।

 

 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩...
জুলাইয়ের ১৬ দিনেই হাম আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২০০। আর এই কদিনে রোগটির প্রাদুর্ভাবে প্রাণ গেছে ৬১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, টিকা ও ভিটামিন এ কর্মসূচি সম্পন্ন হলেও রোগের...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মোট প্রাণহানি ৭৭৯ এবং আক্রান্ত ১৪ হাজার ১০৪ জন।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর