হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। 

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। 

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৬২৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৮ শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১১৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৬। এই সময়ে ৮২১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ রোগী, তাদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

রাজশাহী বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস (এইচআইভি) আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬ বছরে বিভাগের আট জেলায় ৭৯৪ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী জেলাতেই শনাক্ত হয়েছে ১৩৯ জন, যাদের বেশির...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টিকাদান কর্মসূচির পরও দেশে হামের বিস্তার থামছেই না। শিশুরাই নয়, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। প্রাদুর্ভাবের প্রায় চার মাসে হাম ও উপসর্গে মারা গেছে ৭ শতাধিক। রাজধানীতেই মৃত্যু হয়েছে অন্তত ৩২১ জনের।
দেশে হামের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৬ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য...
কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন পাপেটম্যান, মুস্তাফা মনোয়ার। শিল্পাঙ্গণের বহুমাত্রিক বিরল প্রতিভা, শিল্পগুরু, দেশের কৃতি...
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শহরের চৌমাথায় একই সময়ে পৃথক দুই দল সমাবেশ আহ্বান করায় সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নিয়ে প্রশাসন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধ...
আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর