হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন।

হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।  

গত ২৪ ঘণ্টায় ১৪১ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জন।

একই সময়ে ১ হাজার ৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ১৮ জন ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শিশুদের সুরক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন ছিল। দেশজুড়ে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল...
একই পরিবারে বড় হওয়া কিংবা রক্তের সম্পর্কের আপনজনের মধ্যে যদি বিয়ে হয়, তবে কেমন হবে ভবিষ্যৎ প্রজন্মের জীবন? আমাদের সমাজে ‘কাজিন ম্যারেজ’ বা আপন খালাতো, মামাতো, চাচাতো ভাইবোনের মধ্যে বিয়ে খুবই...
দেশে হামের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৬ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য...
ভারতের উদ্বেগের মধ্যেই তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা যেন কোনো তৃতীয় পক্ষের...
পঞ্চগড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সরকার উৎখাত ও নাশকতা চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীসহ...
ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদিদোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
২০২৬ বিশ্বকাপের নকআউটের প্রথম রাউন্ডে অর্থাৎ, রাউন্ড অব ৩২-তে ব্রাজিল মুখোমুখি হচ্ছে এশিয়ান পরাশক্তি জাপানের। অন্যদিকে, তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। শুধু তাই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর