ওয়াশিংটনে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা, যে কারণ জানা যাচ্ছে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম

চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার থামাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'বি সেফ মস্কিটো কন্ট্রোল' এমন কিছু পুরুষ মশা ছাড়ছে, যেগুলো 'ওলবাকিয়া' নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলোকে অবমুক্ত করার পর তারা প্রজননের জন্য কামড়ানো স্ত্রী মশাগুলোকে খুঁজে বের করবে। তবে ওলবাকিয়া ব্যাকটেরিয়ার কারণে স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে কখনোই আর বাচ্চা ফুটবে না। এটি মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

যেহেতু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই উপদ্রব নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই।

বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে বলেন, ‘এগুলো যখন স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন প্রকৃতপক্ষে স্ত্রী মশাটিও সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়।’

মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটাই প্রথম নয়। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের উদ্যোগ সফলতা পেয়েছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের শরীরে এবং হাম ও উপসর্গ নিয়ে নতুন রোগী ১ হাজার ১৬০ জন। ১৫...
দেশে পানিতে ডুবে প্রতিদিন গড়ে মারা যায় ৪৮ জন শিশু। বছরে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ১৭ হাজারে। পানিতে ডুবে মৃত্যুরোধে সাঁতার শেখায় উৎসাহ দেওয়ার পাশাপাশি পুকুরে বেষ্টনী দেওয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম ও উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ৬৯১ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ এবং উপসর্গের...
প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তালাশ টিমের সদস্যরা তাদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এ সময় উদীয়মান তরুণ সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদনের পরিকল্পনা,...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশের জনগণ এ প্রতারণা মেনে নেবে না। জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায়...
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআরের প্রথম অংশ উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর