পানিতে ডুবে দিনে মারা যায় ৪৮ শিশু 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

দেশে পানিতে ডুবে প্রতিদিন গড়ে মারা যায় ৪৮ জন শিশু। বছরে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ১৭ হাজারে। পানিতে ডুবে মৃত্যুরোধে সাঁতার শেখায় উৎসাহ দেওয়ার পাশাপাশি পুকুরে বেষ্টনী দেওয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সচেতনতা তৈরিতে বিষয়টি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন অনেকে।

চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম সম্প্রতি হারিয়েছেন তার পুত্র সন্তানকে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় পুকুরে ডুবে মারা যায় ছয় বছরের তামিম। প্রতিদিন সারাদেশে তামিম মতো ৪৮ জন শিশু পানিতে ডুবে মারা যায়। 

শুধু চট্টগ্রামেই গত তিনমাসে পুকুরেও ডুবে আর বন্যার পানিতে প্রাণ গেছে ২৯ জনের। যাদের ৮০ শতাংশ শিশু।

পুকুরে ডুবে শিশুমৃত্যুর ক্ষেত্রে অভিভাবকদের নজরদারির অভাব আর সাঁতার না জানাকে দায়ী করছেন অনেকে।

জাতিসংঘের চোখে পানিতে ডুবে শিশুমৃত্যু এক নীরব মহামারী। সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে নেওয়া উদ্যোগ যথেষ্ট নয়। 

আগামী সোস্যাল ফাউন্ডেশনের পরিচালক সোহেল ইয়াসিন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে এত শিশু কেবল পানিতে ডোবার মতো দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে; যা কিনা সহজেই প্রতিরোধ করা সম্ভব। বাবা-মা ও কমিউনিটির সদস্য হিসেবে আমাদের সকলের দায়িত্ব এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।’

ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, ‘কিছু সহজ পদক্ষেপ নিলে শিশুদের ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। ছোট শিশুদের নজরে রাখা বিশেষ করে যখন তারা পানির আশপাশে থাকে, উন্মুক্ত জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া এবং পানির যেকোনও বড় পাত্র ঢেকে রাখা। পাশাপাশি সন্তানের বয়স ছয় বছর হলেই তাকে সাঁতার শেখানো।’

সরকারি উদ্যোগে পুকুরের চারপাশে বেষ্টনী দেয়ার পাশাপাশি স্কুল পর্যায়ে সচেতনতা তৈরির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম ও উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ৬৯১ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ এবং উপসর্গের...
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১৩৩ জনের শরীরে হাম...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যু ৭৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।
দেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড...
গত মাস থেকে চলা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির যন্তর মন্তর। সরকার আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। এর মধ্যে ছিল— নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা...
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায়...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর