বরিশালে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

বরিশালে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে শিশুসহ ৫২২ জন রোগী। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানি পান না করায় প্রকোপ বেড়েছে। এদিকে, ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় বিপাকে রোগীরা। 

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ২৫ থেকে ৩০ জন রোগী। বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে অসংখ্য রোগী।

শিশু থেকে বড়দের মাঝে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বাড়ায় চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানি পান না করায় এই পরিস্থিতি। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন তারা।
 
বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ (বহির্বিভাগ) মো. ইকবাল হোসেন বলেন, ‘সবাইকে বিশুদ্ধ পানি পান করতে হবে। পাশাপাশি খাবার ব্যাপারে সচেতন থাকতে হবে।’

ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র চারটি। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে আরও ৮টি বেড সংযুক্ত করা হয়েছে।   

বরিশাল জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান বলেন, ‘শয্যা সংকট থাকলেও পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রয়েছে।’

এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৮ জন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ঘুষ বাণিজ্য...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে...
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউ শয্যা সংকটে উপসর্গ ও হাম আক্রান্ত জটিল রোগী নিয়ে বিপাকে স্বজনরা। হাসপাতালটির শিশু স্বাস্থ্য বিভাগে পর্যাপ্ত পিআইসিইউ না থাকায় চরম ভোগান্তিতে আছেন তারা।...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। 
পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ...
সংযোগ সড়ক না থাকায় দুই বছরেও চালু করা যায়নি গাইবান্ধার দুটি নতুন সেতু। প্রায় ফলে অকেজোই রয়ে গেছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো ও অপ্রশস্ত সেতু দিয়েই চলাচল করছে...
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর