কম দামি সিগারেটে কমছে রাজস্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

সিগারেটের বিভিন্ন মূল্যস্তরের মধ্যে দামের সামঞ্জস্যহীনতায় দেশে ধূমপানের হার কমার পরিবর্তে ভোক্তাদের সস্তা ব্র্যান্ডে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। এতে একদিকে তামাক নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারের প্রত্যাশিত রাজস্ব আদায়ও আশঙ্কাজনকভাবে কমছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ; বিপরীতে উচ্চ ও প্রিমিয়াম স্তরে তা ১৩ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে উচ্চমূল্যের সিগারেটের ভোক্তারা তুলনামূলক কম দামি ব্র্যান্ডে সরে যাচ্ছেন। এর প্রভাবে ধূমপানের সার্বিক হার অপরিবর্তিত থাকলেও প্রতি শলাকায় কর আদায় কমছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে সিগারেট খাত থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা, যা গত বছরের একই সময়ের (৩,৬৪০ কোটি টাকা) তুলনায় প্রায় ৪৫ শতাংশ বা দেড় হাজার কোটি টাকা কম।২০০৯-১০ অর্থবছরে বাজারে নিম্নস্তরের সিগারেটের অংশ ছিল ৮০ শতাংশ, যা বর্তমানে প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে।

বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতে, কেবল উচ্চস্তরের দাম না বাড়িয়ে নিম্নস্তরের সিগারেটের দামও ধাপে ধাপে বাড়ানো জরুরি। মূল্যস্তরের ব্যবধান না কমালে জনস্বাস্থ্য ও রাজস্ব—দুই ক্ষেত্রেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়বে।

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৫৭৮ জনে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮...
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯৩৮ জনে। একইদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন। সোমবার...
চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।...
৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটা থেকে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে তোলা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি...
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই আগস্টেই অন্তত দুবার চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে বাতিল হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের আগে দিল্লিতে অনুকূল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর