হামের উপসর্গে আরও ২ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬ 

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৩ জন। এর মধ্যে ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬১ জনের শরীরে। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।  

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১৭১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই...
ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩১৬...
শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক। এটি মানহীন এবং খাবার অনুপযোগী। কেকের মেয়াদ দুই মাস হলেও ব্যবহার হয় না সরকার নির্ধারিত প্রিজারভেটিভ।
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
লোডিং...

এলাকার খবর