ডায়াবেটিসে কি মিষ্টি আলু খাওয়া যায়?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ কাজ নয়। এক্ষেত্রে খাবার বাছাই করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শর্করা ও কার্বোহাইড্রেট, শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। চিকিৎসকেরা সাধারণত আলু এড়িয়ে চলতে বলেন। কারণ এতে শর্করা ও স্টার্চের পরিমাণ বেশি এবং গ্লাইসেমিক ইনডেক্সও তুলনামূলক উঁচু। তবে প্রশ্ন হলো, আলুর জায়গায় কি মিষ্টি আলু খাওয়া যায়?

পুষ্টিবিদদের মতে, সঠিক পরিমাণে ও সঠিক উপায়ে খেলে ডায়াবেটিসে মিষ্টি আলু পুরোপুরি নিষিদ্ধ নয়। বরং এটি কিছু ক্ষেত্রে উপকারও করতে পারে।

ডায়াবেটিসেও খাওয়া যায় মিষ্টি আলু

মিষ্টি আলুতেও কার্বোহাইড্রেট রয়েছে। তবে এর গ্লাইসেমিক ইনডেক্স সাধারণ আলুর তুলনায় কম। গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) হলো এমন একটি সূচক। যা বলে দেয় কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বাড়ে। জিআই যত কম, খাবারটি ডায়াবিটিসের রোগীদের জন্য তত নিরাপদ।

মিষ্টি আলুর গ্লাইসেমিক ইনডেক্স সাধারণত ৪৪ থেকে ৬৫-এর মধ্যে থাকে। তবে এটি অনেকটাই নির্ভর করে রান্নার পদ্ধতির ওপর। ভাজা বা অতিরিক্ত তেল-মাখন দিয়ে রান্না করলে জিআই বেড়ে যেতে পারে।

মিষ্টি আলু খেলে কী কী উপকার পাওয়া যায়

ফাইবারে ভরপুর: একটি মাঝারি আকারের মিষ্টি আলুতে প্রায় ৩-৪ গ্রাম ফাইবার থাকে। এই ফাইবার হজম ধীর করে, ফলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

ভিটামিন ও খনিজের ভালো উৎস: মিষ্টি আলুতে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। এসব উপাদান চোখ, ত্বক ও স্নায়ুর স্বাস্থ্যের জন্য উপকারী। ডায়াবেটিসে যেহেতু চোখ ও কিডনির ঝুঁকি বেশি থাকে, তাই এই পুষ্টিগুলো গুরুত্বপূর্ণ।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: বিশেষ করে কমলা বা বেগুনি রঙের মিষ্টি আলুতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি। এগুলো শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিসজনিত জটিলতার ঝুঁকি কিছুটা হলেও কমায়।

কীভাবে মিষ্টি আলু খাবেন

ডায়াবেটিসে মিষ্টি আলু খাওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রান্নার ধরন ও পরিমাণ।

  • ভাপ বা সেদ্ধ করে খাওয়া সবচেয়ে ভালো।
  • অল্প লবণ ও গোলমরিচ ছিটিয়ে খেতে পারেন।
  • সবজি দিয়ে মিষ্টি আলুর স্যুপ বা স্টু বানানো যেতে পারে।
  • সালাদে অল্প পরিমাণ সেদ্ধ মিষ্টি আলু যোগ করা যায়।
  • অলিভ অয়েলে হালকা গ্রিল করলেও সমস্যা নেই।

তবে মাখন, চিজ, চিনি বা অতিরিক্ত তেল দিয়ে ভাজা মিষ্টি আলু এড়িয়ে চলাই ভালো। এতে ক্যালোরি ও গ্লাইসেমিক লোড দুটোই বেড়ে যায়।

কতটা নিরাপদ এই আলু

মিষ্টি আলু খেলেও পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। একবারে অর্ধেক থেকে এক কাপ সেদ্ধ মিষ্টি আলু যথেষ্ট। প্রতিদিন না খেয়ে সপ্তাহে ২-৩ দিন খাওয়াই ভালো। সঙ্গে প্রোটিন ও অন্যান্য সবজি রাখলে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে।

সব মিলিয়ে, ডায়াবেটিসে মিষ্টি আলু পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। সচেতন নির্বাচন, সঠিক রান্না আর পরিমিত খাওয়াই হতে পারে সুস্থ থাকার চাবিকাঠি।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল...
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর