ঠান্ডা সারাতে ওষুধ নয়, ভরসা হতে পারে প্রাকৃতিক উপাদান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

ঋতু বদলালেই অনেকের নিত্যসঙ্গী হয়ে ওঠে সর্দি-কাশি। কখনো ভাইরাল সংক্রমণ, কখনো ধুলো-ধোঁয়া বা অ্যালার্জির কারণে গলা খুসখুস, শুকনো কাশি কিংবা কফ জমার সমস্যা দেখা দেয়।

সাধারণত সর্দি-কাশি হলে ২-৩ সপ্তাহের মধ্যেই তা কমে যায়। তবে এই সময়টুকু বেশ অস্বস্তিকর। ঠিক তখনই অনেকের ভরসা হয় ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, হালকা বা মাঝারি মাত্রার কাশি হলে কিছু প্রাকৃতিক উপাদান সঠিকভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে।

তবে কাশি যদি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয়, কিংবা হাঁপানি, ব্রঙ্কাইটিস বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগের উপসর্গ থাকে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

ঘরোয়া টোটকা মূলত সেই কাশির ক্ষেত্রেই কার্যকর, যা সাধারণ সর্দি, ঠান্ডা লাগা বা অ্যালার্জিজনিত। নিচে এমন কয়েকটি উপায় তুলে ধরা হলো, যেগুলো বহুদিন ধরে ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

শিশুদের ক্ষেত্রেও মধু উপকারী

কাশি কমাতে মধুর জুড়ি নেই। মধুর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান গলার সংক্রমণ কমাতে সাহায্য করে। শুকনা কাশি বা অ্যালার্জিজনিত কাশিতে মধু বেশ কার্যকর। এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করা যেতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি খেলে গলা আরাম পায় এবং কাশিও কমে। শিশুদের ক্ষেত্রেও মধু উপকারী, তবে এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া ঠিক নয়।

আদা গলার জ্বালা কমায়

আদা প্রাকৃতিকভাবে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ভাইরাল উপাদানে সমৃদ্ধ। এটি গলার জ্বালা কমায় এবং কাশি প্রশমিত করে। কাশি হলে ছোট এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে আদা কুচি পানিতে ফুটিয়ে পান করতে পারেন। আদা চায়ের সঙ্গে সামান্য মধু মিশিয়েও খাওয়া যায়। তবে যাদের গলব্লাডারের সমস্যা আছে, বা যারা গর্ভবতী অথবা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের আদা খাওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন।

তুলসি পাতার ভেপার নিলে শ্বাসনালি পরিষ্কার

কাশির সঙ্গে কফ জমলে তুলসি বেশ উপকারী। তুলসি পাতার প্রাকৃতিক গুণ বুকে জমে থাকা কফ ঢিলা করতে সাহায্য করে। কয়েকটি তুলসি পাতা ফুটন্ত পানিতে দিয়ে ভেপার নেওয়া যেতে পারে। এতে শ্বাসনালি পরিষ্কার হয় এবং কাশি কমে। চাইলে তুলসি পাতা সরাসরি চিবিয়েও খাওয়া যায়।

হলুদ দুধ রোগ প্রতিরোধে সহায়ক

হলুদের অ্যান্টিসেপটিক ও প্রদাহনাশক গুণ কাশি ও গলার সংক্রমণ কমাতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে আধা চা-চামচ হলুদ মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। এটি শরীরকে আরাম দেয় এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেও সহায়ক।

সাধারণ সর্দি-কাশি বা অ্যালার্জিজনিত হালকা কাশিতে ঘরোয়া টোটকা বেশ কাজে আসে। তবে কাশি দীর্ঘস্থায়ী হলে বা সঙ্গে জ্বর, শ্বাসকষ্ট, বুকব্যথার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর