বিশ্ব শিক্ষক দিবস

আজ প্রিয় শিক্ষককে যে উপহার দিতে পারেন 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম

প্রতিদিনের শত ব্যস্ততায় মাঝে ছোটোবেলার স্মৃতি হাতড়াতেও মন চায় বৈকি! স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভাবনাহীন, আনন্দের দিনগুলো তখন মনে পড়ে যায়। সেই মানুষগুলোর কথাও কি মনে পড়ে না যারা আপনার ‘মানুষ’ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন!  

আজকের দিনটি তাঁদের জন্যই। আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। দিনটি উপলক্ষে আপনার প্রিয় শিক্ষকদের শুভেচ্ছা বার্তা পাঠাতে একদম ভুলবেন না। কখনো কখনো অনুভূতি আর কৃতজ্ঞতা প্রকাশ গাঢ় হয়ে ওঠে উপহারে।

বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার প্রিয় শিক্ষককে দিতে পারেন এই উপহারগুলো-

বই

যার কাছ থেকে একসময় বই পড়ার উৎসাহ পেতেন, তাকেই বিশেষ দিনে বই উপহার দেওয়ার মতো আনন্দ আর কীসে হতে পারে! আজকের দিনে প্রিয় শিক্ষকের হাতে তুলে দিতে পারেন তাঁরই প্রিয় কোনো লেখকের বই। তিনি আপনার কাছে আজও কতটা গুরুত্বপূর্ণ, বইয়ের প্রথম পাতায় সেটি লিখে দিতে ভুলবেন না।

ফটো অ্যালবাম

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো ছবি রাখার ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে কাগুজে অ্যালবামের আবেদন ফুরিয়েছে। প্রিয় শিক্ষককে তাই এতোদিন বাদে ফটো অ্যালবাম দিয়ে চমকে দিতে পারেন। ভেতরে থাকবে স্কুল-কলেজে তাঁর সঙ্গে তোলা নিটোল আনন্দভরা দিনগুলোর স্মৃতি।

কাস্টমাইজড কলম

শিক্ষকদের ছবি মনে পড়লে অবধারিতভাবে তাদের হাতে ধরে রাখা কলমের কথাও স্মৃতিতে চলে আসে। মা–বাবার পর তাঁরাই আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন, ভালোমন্দ চিনতে শিখিয়েছেন। আজকের দিনে তাদের জন্য দারুণ উপহার হতে পারে কাস্টমাইজড কলমের সেট; এটি তাঁদের সব সময় মনে করাবে যে আমাদের মনে তাঁদের স্থান কত ওপরে!

গাছ আর ফুল

ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফুলের চেয়ে ভালো মাধ্যম কি কিছু হতে পারে! প্রিয় শিক্ষকের বাড়িতে একটা ফুলের তোড়া হাতে উপস্থিত হয়ে যান। ভেতরে থাকুক আপনার নিজ হাতে লেখা তাকে নিয়ে দুটো কথা। বৃক্ষ আর প্রকৃতিপ্রেমী হয়ে থাকলে গাছও হতে পারে তাঁর জন্য চমৎকার উপহার।  

চিত্রকর্ম

শিক্ষক যদি শিল্পমনা হয়ে থাকেন, শিল্পের কদর করেন তাহলে তাঁর জন্য উপহার হিসেবে চিত্রকর্ম দেওয়া যেতে পারে। আঁকিবুকির শখ থাকলে ছবি আঁকার সরঞ্জামও দিতে পারেন।

এসবের বাইরেও প্রিয় শিক্ষককে উপহার দিতে পারেন সুগন্ধি, চকলেট, ঘড়ি, উক্তি সংবলিত মগ, ঘর সাজানোর টুকিটাকি উপকরণ। আসলে শিক্ষকের সঙ্গে আপনার সম্পর্ক কেমন সেটির ওপর ভিত্তি করেই উপহার নির্ধারণ করতে হবে। চাইলে প্রিয় শিক্ষকের সঙ্গে কোথাও খেতে যেতে পারেন।  

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
বিশ্বজুড়ে রয়েছে নানা দিবস। সেগুলো নিয়ে হয় নানা আয়োজনও। কিন্তু পুরুষদের নিয়েও যে একটি আন্তর্জাতিক দিবস আছে, সেটা কি সবাই জানেন? অনেকের কাছেই এই দিবসটি এখনও অপরিচিত। হ্যাঁ, আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক...
প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে...
প্রতি বছর সেপ্টেম্বর ২০ পালিত হয় ফ্রায়েড রাইস দিবস। যা শুধু সুস্বাদু নয়, বরং পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। ফ্রায়েড রাইসের প্রতি মানুষের ভালোবাসা কোনো একদিনে তৈরি...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ শনিবার...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ইন্দো প্যাসিফিক কৌশলে ঢাকার সহযোগিতা আরো স্পষ্ট করতে চায় টোকিও। তাই এর ওপরই জোর দেবে...
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
লোডিং...

এলাকার খবর