কোরিয়ানরা কেন মোটা হয় না? 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম

আট থেকে আশি, কোরিয়ান মানেই ফিট। দেশটির পথেঘাটে হোক কিংবা রূপালি পর্দার কে-ড্রামায়, আনফিট লোক কমই চোখে পড়বে। কোরিয়ার বয়স্ক ব্যক্তিদের মধ্যেও স্থূলতা বা মেদের প্রাধান্য দেখা যায় না।

কোরিয়ানদের গ্লাস স্কিন থেকে শুরু করে এমন সুস্থ থাকার রহস্য জানতে তাই উদগ্রীব সবাই। আসুন জেনে নেওয়া যাক, তাঁদের এমন ফিটনেসের কয়েকটি কারণ।

ঘরে তৈরি খাবার

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বাড়ির খাবারের চাইতে ভালো আর কিছু হয় না। প্রক্রিয়াজাত খাবার, তেল-মশলার খাবার, ফাস্টফুড যতটা এড়িয়ে চলা যায় ততই ভালো। কোরিয়ানদের এখনও জাঙ্কফুড কাবু করতে পারেনি। আমাদের মতো প্লেটভর্তি ভাতের বদলে তারা ছোট ছোট সুশির আকারে ‘কিমবাপ’ খেয়ে থাকে। এতে ভাতের ক্রেভিংস (চাহিদা) যেমন মেটে, তেমনি অতিরিক্ত খাওয়াও হয় না।

ট্রাডিশনাল কোরিয়ান কুইসিনে প্রচুর সাইড ডিশ থাকে। ছবি: ফ্রিপিক

ফার্মে‌ন্টেড ফুড

কোরিয়ান সব খাবারের সঙ্গেই কিছু না কিছু ফার্মে‌ন্টেড ডিশ থাকে। বাঁধাকপি, মূলা, ব্রাসেলস স্প্রাউটস ইত্যাদি বিভিন্ন ধরণের সবজিকে ফার্মে‌ন্টেড করে তৈরি করা হয় লবণাক্ত কিমচি। ফার্মেন্টেশনের কারণে সবজিতে সৃষ্টি হয় ন্যাচারাল ভিনেগার, এনজাইম, এবং ভালো ব্যাকটেরিয়া। আচারের মতো টক-ঝাল স্বাদের এই পদ তাই হজমের জন্য খুব সহায়ক। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে ফার্মে‌ন্টেড ফুড। 

সবজির প্রাচুর্য

কখনো ট্রাডিশনাল কোরিয়ান কুইসিন খাওয়ার সুযোগ পেলে দেখবেন সেখানে রয়েছে প্রচুর পরিমাণ সবজি। কোরিয়ানরা সবজি খেতে ভালোবাসেন। তাই মাছ, মাংস, ডিমের তুলনায় তাদের প্লেটে সবজি বেশি থাকে। প্রতিবেলায় মেইন ডিশের সাথে তাদের মেন্যুতে থাকে র‍্যাডিশ কিমচি, ম্যারিনেটেড স্পিনাচ বিন স্প্রাউটস, বিবিমবাপের মতো সবজিবহুল আইটেম। স্বাভাবিকভাবেই এতে ক্যালোরি কম খাওয়া হয় যা তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

আচারের মতো টক-ঝাল স্বাদের কিমচি হজমের জন্য খুব সহায়ক। ছবি: ফ্রিপিক

সামুদ্রিক খাবারে আসক্তি

স্বাস্থ্যকর সামুদ্রিক মাছের পাশাপাশি একটি সাধারণ কোরিয়ান খাবার হলো সি-উইড, যার উপস্থিতি স্যুপ থেকে শুরু করে রামেনের মতো কোরিয়ান রেগুলার ডিশগুলোতেও লক্ষ্য করা যায়।

অনেক খাবারের শুরুতেই তারা অ্যাপেটাইজার হিসেবে মিয়াক-গাক নামক সি উইডের তৈরি এক ধরণের স্যুপ খায়। যারা নতুন মা হয়েছেন, তাদেরকেও এই পুষ্টিকর স্যুপ খাওয়ানো হয়। তাছাড়া সি উইড প্রাকৃতিকভাবেই লবণাক্ত হওয়ায় এর পদে আলাদা করে প্রক্রিয়াজাত সাদা লবণ যোগ করার প্রয়োজন পড়ে না। 

স্যুপ এবং স্টু

কোরিয়ার পরিচিত ডিশগুলোর মধ্যে রয়েছে কিমচি-জিগে, ডেনজং-জিগে, সুনডুবু- আর এ সবই স্যুপজাতীয় আইটেম। তেল-ঝোলে একাকার ভুনা তরকারি বা ভাজাভুজির পরিবর্তে সবজি, টফু আর ঝাল ঝাল গোচুজাংয়ের (মরিচের পেস্ট) বিভিন্ন স্যুপ এবং স্টু পছন্দ তাদের।

কোরিয়ার খাবারে সি-উইডের উপস্থিতি সর্বত্র। ছবি: ফ্রিপিক

ব্যালেন্সড ডায়েট 

কোরিয়ানদের খাবারে মাংসের পরিমাণ একেবারেই সীমিত থাকে। খেলেও পাতলা স্লাইস বা বার্বিকিউ করে খেতে পছন্দ করেন। তখনও অবশ্য সাইড ডিশ হিসেবে থাকে একগাদা সবজির সালাদ। এভাবেই তাদের ডায়েটে প্রোটিন থেকে কার্বস সব কিছুরই সুষম বণ্টন থাকে। ঘড়ির কাঁটা অনুযায়ী দিনযাপন করা কোরিয়ানরা একদম নির্দিষ্ট সময়ে আহার গ্রহণ করেন। 

মিষ্টি কম

মিষ্টি জাতীয় খাবারে আসক্তি নেই ছিপছিপে গড়নের কোরিয়ানদের। খাবারের পর ডেজার্ট হিসেবে তাঁদের পছন্দ তাজা ফল। প্রক্রিয়াজাত চিনিযুক্ত ডেজার্ট তাদের খাদ্যতালিকায় নেই। কেক, পেস্ট্রি খেলেও তাতে ফল, ইজুকি বিনসের মতো প্রাকৃতিক খাবারের টপিংস থাকে। তাছাড়া কোরিয়ানরা খাবারের পর প্রতিবেলায় কফি পান করেন। কফি মিষ্টি খাবারের ক্রেভিংস থেকে দূরে থাকতে সাহায্য করে।

স্যুপ আর স্টু জাতীয় খাবার পছন্দ কোরিয়ানদের। ছবি: ফ্রিপিক

হাঁটা অথবা সাইকেল

অধিকাংশ কোরিয়ানরা হাঁটতে ভালোবাসেন। কোনো স্থানে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টের পরিবর্তে হেঁটে বা সাইকেলে যেতেই স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা। বাড়ি থেকে বের হওয়ার সময় কোরিয়ান মেয়েদের পায়ে তাই হিল জুতার বদলে ফ্ল্যাট শ্যু দেখা যায়। তাদের পছন্দের অনুষঙ্গও বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, যেখানে প্রতিদিন মোট কত কদম হাঁটা হলো সে হিসাব থাকে।

তথ্যসূত্র: হেলদিফাই, নিউজ ১৮

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর