পাউরুটি টাটকা রাখবেন কীভাবে? ফ্রিজে নাকি খোলা হাওয়ায়

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম

চায়ের সঙ্গে টোস্ট, সকালের ব্যস্ততায় দুটি ব্রেড-অ্যান্ড-বাটার। আবার বাচ্চাদের জন্য স্যান্ডউইচ-পাউরুটি এখন আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় অবিচ্ছেদ্য। কিন্তু পাউরুটি সংরক্ষণের নিয়ম নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে। কেউ প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রাখেন। আবার কেউ সপ্তাহখানেকও রেখে দেন। ফলে টাটকা থাকার বদলে পাউরুটি শক্ত হয়ে যায়। এমনকি দ্রুত পচেও যায়। কীভাবে রাখলে পাউরুটি দীর্ঘসময় ভালো থাকবে?

প্লাস্টিকে নয়

পাউরুটি কখনোই প্লাস্টিকে মুড়ে রাখা উচিত নয়। প্লাস্টিক আর্দ্রতা আটকে রাখে, ফলে পাউরুটি দ্রুত ছত্রাক পড়ে যায়। কাগজের ব্যাগ বা ব্রাউন পেপারে মুড়ে রাখাই সবচেয়ে ভালো। চাইলে সুতির কাপড়ে মুড়েও সংরক্ষণ করা যায়। আর সবচেয়ে কার্যকর উপায় হলো ব্রেডবক্স। যেখানে ভরে ফ্রিজে রাখলে কয়েকদিন পর্যন্ত টাটকা থাকে।

সব সময় ফ্রিজে নয়

ফ্রিজে রাখা সম্ভব না হলে রান্নাঘরেই রাখা যায় পাউরুটি। তবে খেয়াল রাখতে হবে, সূর্যের আলো যেন না লাগে। শুষ্ক ও অন্ধকার জায়গায় রাখলে পাউরুটি শক্ত হবে না এবং আর্দ্রতাও টানবে না।

সংরক্ষণের মেয়াদ

পাউরুটি কেনার পর দুই–তিন দিনের মধ্যেই খেয়ে ফেলা উচিত। মেয়াদ না পেরোলেও দীর্ঘদিন রাখলে তা খাওয়ার উপযোগী থাকে না। খোলা হাওয়ায় পাউরুটি পড়ে থাকলে খুব দ্রুতই শক্ত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। দু’একদিনের জন্য চাইলে বাইরে রাখা যায়। কিন্তু তিন-চার দিনের বেশি রাখতে চাইলে অবশ্যই ব্রাউন পেপার বা ব্রেডবক্সে ভরে ফ্রিজে রাখা ভালো।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর