হাতের যত্নে যা করবেন 

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:০৮ এএম

শুষ্ক, চটা ওঠা নেলপলিশ, টান ধরা ত্বক দেখলেই হাতের প্রতি মেয়েদের অবহেলা বোঝা যায়! অথচ মুখে বয়সের ছাপ পড়ার সাথে সাথে আমাদের হাতেও বলিরেখা প্রকট হতে শুরু করে।

তাছাড়া এখনও কমবেশি প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই মৌসুমে স্যাঁতসেঁতে আবহাওয়ায় হাতে দেখা দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন। আজ থেকেই তাই হাতের যত্ন নিতে শুরু করুন।

আর্দ্রতা ধরে রাখুন

সকালে ঘুম থেকে উঠে যখন আপনি মুখে টোনার ও ময়েশ্চারাইজার লাগাবেন, একই সময়ে হাতেও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না। এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যা ত্বকে দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে।

যাদের বাইরে বের হতে হয়, তারা সব সময়ের জন্য ব্যাগে রেখে দিতে পারেন একটি হ্যান্ড ক্রিম। হাত শুষ্ক মনে হলেই দুই হাতে হ্যান্ড ক্রিম লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন। শুষ্কতার মাত্রা বেশি রাতে ঘুমাতে যাওয়ার আগে এসেনশিয়াল অয়েল বা অলিভ অয়েল মেখে ঘুমাতে পারেন।

এক্সফোলিয়েট করুন

মুখের মতো আমাদের হাতেও মৃত কোষ জমে। তাই হাতের জন্যও চাই এক্সফোলিয়েশন। ত্বকের উপযোগী স্ক্রাব দিয়ে হাতে জমে থাকা ময়লা আর মৃত কোষ তুলে ফেলুন। তবে খেয়াল রাখবেন স্ক্রাব যেন মৃদু হয়। সমপরিমাণ অলিভ অয়েল আর চিনি মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ঘরোয়া হ্যান্ড স্ক্রাব। হাতে স্ক্রাব নিয়ে পাঁচ মিনিট ভালো করে দু'হাত ঘষুন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

আরেকটি হতে পারে, কফি এবং নারকেল তেলের স্ক্রাব। ২ টেবিল চামচ কফি গুঁড়া এবং ১ টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। গোসলের আগে হাতে মেখে রাখুন মিনিট দশেক। উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন।

নখের যত্ন

বর্ষা মৌসুমে হাত ও পায়ের নখ ছোট রাখাই ভালো। নয়তো নখের ভেতর কাদাময়লা জমে জীবাণু সংক্রমণ হতে পারে। বাইরে থেকে ফিরে হাত ও পায়ে ভ্যাসলিন লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নখের ময়লা পরিষ্কার করুন।

নখ ভেঙে যাওয়া এড়াতে মাঝেমাঝে নখ কেটে ফাইল করে নিন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন নখে লাগিয়ে ম্যাসাজ করুন। এতে কিউটিকল ভালো থাকবে, নখও মজবুত হবে।

গ্লাভসের ব্যবহার

সারাদিন আমাদের অনেক পানি ঘাঁটাঘাঁটি করতে হয়, এজন্য গ্লাভস ব্যবহার করুন। কাজ শেষে হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে হাত নরম থাকবে।

দিনের পর দিন হাত পানির সংস্পর্শে থাকলে দেখবেন ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়েছে। তাই কাজ শুরুর আগে হাতে নারকেল তেল লাগিয়ে নিতে পারেন।

ডিটারজেন্ট ব্যবহারে সতর্ক হোন

বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা সবক্ষেত্রে আমাদের ডিটারজেন্ট ব্যবহার করতে হয়। কিন্তু ডিটারজেন্টে ক্ষারের পরিমাণ বেশি থাকে। এতে হাতের মারাত্মক ক্ষতি হয়। তাই ডিটারজেন্ট ব্যবহারে সতর্ক হোন। খুব বেশি কড়া বা ভারি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর