ত্বকের তারুণ্যে ভিটামিন-ই ক্যাপসুল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

উজ্জ্বল, লাবণ্যময় ত্বক সবাই চায়। কিন্তু নানা কারণে ত্বকের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তখন আয়নায় নিজেকে দেখলেই মনটা খারাপ হয়ে যায়! বিশেষ করে শীতে আর্দ্রতা হারিয়ে ত্বকের অবস্থা আরও নাজেহাল হয়। এসময় আপনার ত্বকের জন্য দারুণ সমাধান হতে পারে ভিটামিন ই ক্যাপসুল।

এই ভিটামিন অ্যামোলিয়েন্ট বা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ভিটামিন ই ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না; কারণ এর ব্যবহারে বলিরেখা এবং ফাইন লাইনস বা সূক্ষ্ম রেখাগুলো কমে আসে।

এর পাশাপাশি ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে পরিবেশ দূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

তবে মনে রাখতে হবে, সবার ত্বক একরকম হয় না। আপনার ত্বকের জন্য যে পণ্য উপযোগী, আরেকজনের ত্বকে সেটা একই প্রভাব নাও ফেলতে পারে। যাদের ত্বক খুবই স্পর্শকাতর, তাদের ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সবচেয়ে ভালো হয়, সরাসরি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার না করে কোনও প্যাক বানিয়ে তার সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া বিভিন্নভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যায়। 

  • প্রতিদিনের ময়শ্চারাইজারের সঙ্গে মিশিয়ে লাগানো যায় এই ক্যাপসুল। ঘুমানোর আগে মুখে মাখতে পারেন এই মিশ্রণ। তাহলে সারারাত মুখে ময়েশ্চার বজায় থাকবে। 
  • পাকা পেঁপে, মধু আর কলার সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়েও ভিটামিন ই মাখতে পারেন। শুষ্ক ত্বকের জন্য এই প্যাক বেশি উপযোগী।

ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ছবি: ফ্রিপিক

  • চোখের নিচের কালো দাগ দূর করতে চাইলে বাদাম তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন; এতে বলিরেখাও দূর হবে।
  • আপনার পছন্দের লিপবাম বা ভ্যাসলিনের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙ্গে মিশিয়ে সেটাও নিয়মিত ব্যবহার করতে পারেন। এতে গোলাপি আর মসৃণ ঠোঁট পাবেন।
  • পছন্দের নাইট ক্রিম বা ফেশিয়াল অয়েলের সঙ্গে ১-২ টি ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে নিন। এই ক্রিম মুখে অত্যন্ত ভালোভাবে ম্যাসাজ করুন। এতে ভিটামিন ই-এর গুণটা যেমন পাবেন, ত্বকে তারুণ্যও বজায় থাকবে।
  • অনেকের ত্বকে পুরোনো কাটা দাগ, ব্রণের দাগ বা চিকেন পক্সের দাগ থাকে; কারও কারও আবার কনুই আর হাঁটুতে কালো দাগ থাকে। নিয়মিত এসব স্থানে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে অলিভ অয়েল, নারকেল তেল বা আমন্ড অয়েল ম্যাসাজ করুন। কয়েক দিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে। 

যদি কারও ত্বকে ভিটামিন ই মাখলে অ্যালার্জির সমস্যা হয়, তা হলে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখুন। পালং শাক, কাঠবাদাম, ব্রকোলি, ডিম, চিনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
গাইবান্ধায় নেশার টাকার জন্য ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর