নিয়মিত ত্বকে হলুদ মাখা কি ঠিক?

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

অনেকে ত্বকচর্চায় বেছে নেন হলুদের ফেসপ্যাক। এটিই হতে পারে আপনার ত্বকের ক্ষতির কারণ। সঠিক পরিমাণ বা ঠিকঠাক ভাবে হলুদ ব্যবহার না করলে, পড়তে পারেন সমস্যায়। আবার এমনও হতে পারে যে, হলুদ আপনার ত্বকের জন্য একদমই ঠিক নয়।

যুগ যুগ ধরে আয়ুর্বেদে রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে। ব্রণ, দাগছোপ, রোদে পোড়া দাগ তুলতে এই ভেষজের জুড়ি মেলা ভার। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদ বেশ উপকারী। কিন্তু নিয়মিত ত্বকে হলুদ মাখা কি ঠিক?

রূপচর্চায় এই প্রাকৃতিক উপাদান ব্যবহারে কোনও ক্ষতি নেই। বরং, এতে উপকারই বেশি। কিন্তু সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে হলুদ ব্যবহার না করলে সমস্যায় পড়তে পারেন। হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। কিন্তু একটু এদিক-ওদিক হলেই বিপদে পড়তে পারেন।

ত্বকে হলুদের গুঁড়া ব্যবহার না করে, হলুদ বাটা লাগানো ভালো। ছবি: ফ্রিপিক

হলুদ ব্যবহারে ত্বকের সমস্যা এবং সমাধান

আজকাল বাজারে যেসব মসলা পাওয়া যায়, তার অর্ধেকের মধ্যে ভেজাল থাকে। হলুদের গুঁড়াতেও যদি ভেজাল মেশানো থাকে, তখন ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তাই হলুদের গুঁড়া ব্যবহারের বদলে কাঁচা হলুদ বাটা ব্যবহার করতে পারেন।

ত্বকে দীর্ঘক্ষণ হলুদের ফেসপ্যাক বা বাটা থাকলে, হলদেটে ছোপ পড়তে পারে। এই ছোপ তুলতে নাকানি চোবানি খেতে হয় অনেকের। ফলে ত্বক উজ্জ্বল হওয়ার বদলে ফ্যাকাসে দেখায়। তাই ১০ মিনিটের বেশি মুখে হলুদের ফেসপ্যাক রাখবেন না।

সেনসিটিভ ত্বক হলে, তাতে হলুদ না মাখাই ভালো। এই ভেষজ ত্বকের প্রদাহ কমালেও সেনসিটিভ ত্বকে প্রদাহ বাড়াতে পারে। ত্বকে র‍্যাশ, অ্যালার্জি, চুলকানিসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এগুলো ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমায়। কিন্তু বেশি হলুদ ব্যবহার করলে, এটি ত্বকের প্রাকৃতিক তেলকে নষ্ট করে দিতে পারে। এতে ত্বক ডিহাইড্রেট হয়ে যেতে পারে। আর আপনার ত্বক দেখাতে পারে শুষ্ক ও নিস্তেজ।

যদি ত্বকে এগজিমা, সোরিয়াসিসের মতো সমস্যা থাকে, তবে হলুদ ব্যবহার না করাই ভালো। আবার আপনার ত্বক যদি সেনসিটিভ হয় বা ত্বকে কোনও সমস্যা থাকে, তবে হলুদ ব্যবহার করবেন না।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। একই সঙ্গে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর