চুলের যত্নে ঘরেই বানাতে পারে ড্রাই শ্যাম্পু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম

ব্যস্ততা আর সময়ের অভাবে অনেক চুলের যত্ন নেওয়ার সুযোগ পান না। তখন তেলতেলে আর ভারী চুলকে সামলাতে হিমশিম খেতে হয়। ঠিক এমন পরিস্থিতিতে বেশ কার্যকর হতে পারে ‘ড্রাই শ্যাম্পু’। এই সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান জানালেন বলিউডের খ্যাতিমান হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুর।

অমিত ঠাকুর, নীতা মুকেশ আম্বানি, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ বলিউডের বহু তারকার চুলের যত্নের দেখভাল করেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ঘরোয়া ড্রাই শ্যাম্পুর উপায় শেয়ার করেছেন।

তার মতে, বাজারের কেমিক্যালযুক্ত ড্রাই শ্যাম্পুর বদলে ঘরোয়া উপাদান দিয়েই তেলতেলে চুল সামলানো সম্ভব। আর এই উপায়ে প্রধান উপাদান হিসেবে রয়েছে ‘অ্যারারুট পাউডার’।

কীভাবে কাজ করে এই অ্যারারুট?

অমিত ঠাকুরের ভাষ্য অনুযায়ী, অ্যারারুট পাউডার চুলের অতিরিক্ত তেল শুষে নিতে পারে খুব সহজে। এতে চুল হালকা ও প্রাণবন্ত দেখায়। বাজারের ড্রাই শ্যাম্পুগুলোতেও স্টার্চ ব্যবহৃত হয় তেল শোষণের জন্য। ফলে এটি একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করতে পারে।

কীভাবে ব্যবহার করবেন?

এই ড্রাই শ্যাম্পু তৈরির জন্য দরকার অ্যারারুট পাউডার। চাইলে এর সঙ্গে শুকনা গোলাপপাতা ও ল্যাভেন্ডার ফুল যোগ করতে পারে। এগুলো একটি ছোট টি-ব্যাগে ভরে অ্যারারুট পাউডার ভর্তি বোতলের ভেতরে রাখা যেতে পারে। এতে ব্যবহার করার সময় এক ধরনের সুগন্ধ পাওয়া যাবে। তবে চাইলে সরাসরিও ব্যবহার করা যায়। মাথার স্ক্যাল্পে সামান্য অ্যারারুট পাউডার লাগিয়ে মাসাজ করলেই চুলের তেলতেলে ভাব দূর হবে।

অ্যারোরুটের আরও কিছু ব্যবহার

  • প্রাকৃতিক ডিওডোরেন্ট: সম পরিমাণ অ্যারারুট পাউডার, নারকেল তেল ও বেকিং সোডা মিশিয়ে তৈরি করা যায় ডিওডোরেন্ট।
  • ট্যালকম পাউডার: ত্বকের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়ার জন্যও ব্যবহার করা যায় অ্যারারুট।
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর