বাজেটের মধ্যেই হোক ফ্যাশনেবল পোশাক 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

নিজেকে ফ্যাশনেবল দেখাতে গেলে পকেটে যে টান পড়তে হবে, এমন কোনো কথা নেই। কিছুটা কৌশলী হলেই অতিরিক্ত ব্যয় না করেও নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করা সম্ভব। আজকে থাকল কিছু টিপস।

বাজেট নির্ধারণ করুন

আগে একটা কিছু কেনার জন্য আমরা দিনের পর দিন মার্কেটে যাওয়ার জন্য অপেক্ষা করতাম। কিন্তু অনলাইন অর্ডারের যুগে আমাদের কেনাকাটার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময়ের অপেক্ষা করতে হয় না। ফলে আমাদের অজান্তেই কাপড়, জুতা আর অনুষঙ্গ কেনার পেছনে অনাবশ্যক ব্যয় হয়ে যাচ্ছে। মাসের শুরুতেই তাই একটি বাজেট নির্ধারণ করে ফেলুন। এরপর সে অনুযায়ী খরচ করুন।

এ ছাড়া অনলাইন শপগুলোতে বিভিন্ন সময় ডিসকাউন্ট, ক্লিয়ারেন্স সেল বা কুপনের ব্যবস্থা থাকে। অন্য সময় যে কাপড়ের দাম বেশি থাকে, তা এই সময় বেশ সস্তায় মেলে। এ সুযোগ কাজে লাগিয়ে কেনাকাটায় অনেকটাই সাশ্রয় করতে পারবেন। 

সব ঋতুতে, সব সময়

ফ্যাশন ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। তবু বেসিক ওয়ারড্রোব সাজানোর সময় কিছু ‘টাইমলেস’ পোশাক রাখবেন; এগুলো সেই পোশাক, যার চল কখনো পুরোনো হয় না। যেমন-বেসিক সাদা টিশার্ট আর নীল জিন্স। সাধারণ নকশা আর কাটের কিছু পোশাক রাখতে পারেন। বলপ্রিন্ট, স্ট্রাইপ বা ডটপ্রিন্ট পোশাকের চল যেমন ঘুরেফিরে সব সময়ই থাকে। তবে আরাম আর পোশাকের মানের সঙ্গে  সমঝোতা করতে যাবেন না। ভালো মানের, টেকসই পোশাক কিনলে তা অনেকদিন পর্যন্ত পরা যায়।  

সঠিক রঙ বাছাই

একেক বছর ফ্যাশন ইন্ডাস্ট্রি একেক রঙকে প্রধান্য দিয়ে থাকে। কখনো উজ্জ্বল রঙ খুব চলে, আবার কখনো থাকে প্যাস্টেল রঙ ট্রেন্ডে। কিন্তু কয়েকটি নিউট্রাল টোনের পোশাক সব সময় পরা যায়। এ রঙের পোশাক থাকলে অনায়াসে চলতি ধারার পোশাকের সঙ্গে সমন্বয় করে পরতে পারবেন। সাদা, কালো, বাদামি বা বেইজ রঙের কয়েকটি পোশাক থাকলে ঘুরেফিরে যেকোনো পোশাকের সঙ্গে বহু বছর মিলিয়ে পরা যাবে।  

পুরনোই হয়ে উঠুক নতুন

পকেটের ওপর চাপ না দিয়ে নতুন জামাকাপড় তৈরির অন্যতম উপায় হলো পুরোনো কাপড়ের টুকরোগুলোকেই রিসাইকেল করে ব্যবহার। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ঘরে থাকা পোশাক দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিন। আলমারির কোণায় দীর্ঘদিন যাবত হয়ত মায়ের পুরোনো শাড়িটি পড়ে আছে। বান্ধবীর বিয়ে উপলক্ষে নতুন জামা না কিনে, সেই শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন জমকালো লেহেঙ্গা। খরচ যেমন বাঁচবে, তেমনি সবাই আপনার বুদ্ধির তারিফও করবে।  

সেকেন্ডহ্যান্ড পোশাক

ইনস্টাগ্রামভিত্তিক থ্রিফট স্টোরগুলোর কল্যাণে আমাদের দেশেও এখন থ্রিফটেড বা সেকেন্ডহ্যান্ড পোশাক বেশ জনপ্রিয়। থ্রিফটেড পোশাকের প্রতি তরুণ প্রজন্মের ধারণাই বদলে গেছে। পরিবেশগতভাবে টেকসই হওয়ার পাশাপাশি প্রকৃত দামের প্রায় অর্ধেক মূল্যে ফ্যাশনেবল নানা পোশাক বিক্রি হয়ে থাকে। বাজেটের মধ্যে হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে থ্রিফটেড শাড়ি, টপস, স্কার্ফ, শার্টের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। স্বল্প বাজেটে নিজেকে ফ্যাশনেবল দেখানোর একটি বড় মাধ্যম হতে পারে থ্রিফটিং।

তথ্যসূত্র: ডেইলি সাবাহ 

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট...
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর