ট্রাম্পের শপথ অনুষ্ঠানে রহস্যময় পোশাকে মেলানিয়া

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘ফাস্ট লেডি’ হিসেবে মেলানিয়া ট্রাম্পের রহস্যময় সাজ-পোশাকে উপস্থিতি সবার নজর কাড়ে। ক্যাপিটাল রোটান্ডায় উপস্থিত থাকলেও, তিনি এমনভাবে নিজেকে তুলে ধরেন যা প্রায় অদৃশ্যের মতো। তাঁর গাঢ় কালো বোটার হ্যাট এতটাই নিচে পরা ছিল যে, মুখ পুরো ছায়াচ্ছন্ন হয়ে যায়। ফলে কারও সঙ্গে চোখে চোখ মিলানো বা ক্যামেরার সামনে উপস্থিত হওয়া ছিল প্রায় অসম্ভব।

হাই-নেকড পোশাকের আর গাঢ় রঙের সংমিশ্রণ, যা তাঁকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছে। এটি একজন নব-নির্বাচিত প্রেসিডেন্টের স্ত্রীর জন্য চমকপ্রদ ও ভিন্নধর্মী ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই পোশাককে ‘ডার্ক মাগা’ বা ‘মাফিয়া স্ত্রীর পোশাক’ বলে মন্তব্য করেন।

হাই-নেকড পোশাকের আর গাঢ় রঙের সংমিশ্রণ, যা তাঁকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছে। ছবি: রয়টার্স

ফাস্ট লেডির ভূমিকা: অন্যরকম মেলানিয়া

একজন ফার্স্ট লেডির ভূমিকা হলো প্রশাসনের মানবিক দিকটিকে তুলে ধরা। তাই যেখানে আকর্ষণীয়তা, সহানুভূতি এবং দানশীলতার মিশ্রণ থাকা উচিত। তবে মেলানিয়া ট্রাম্প বরাবরই এই প্রচলিত ধারণাগুলোর বাইরে ছিল। ২০১৮ সালে একটি শিশু অভিবাসী আটক কেন্দ্রে পরিদর্শনের সময় তার ‘আই রিয়েলি ডন্ট কেয়ার। ডু ইউ?’ লেখা জ্যাকেট পরায়, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। মেলানিয়া পরে জানান, ‘এটি বামপন্থী গণমাধ্যমের প্রতি সরাসরি বার্তা ছিল।’

মেলানিয়া বনাম জিল বাইডেন: বিপরীত ধাঁচের উপস্থিতি

২০২৫ সালের শপথ অনুষ্ঠানে মেলানিয়ার গাঢ় ও রহস্যময় পোশাকের বিপরীতে প্রাক্তন ফার্স্ট লেডি ড. জিল বাইডেন ঐতিহ্যবাহী ওয়াশিংটন ধাঁচে উপস্থিত হন। তাঁর ব্লো-ড্রাই চুল এবং উজ্জ্বল বেগুনি পোশাক ছিল এক প্রাণবন্ত ও ইতিবাচক উপস্থিতির প্রতিচ্ছবি।

প্রাক্তন ফার্স্ট লেডি ড. জিল বাইডেন ঐতিহ্যবাহী ওয়াশিংটন ধাঁচে উপস্থিত হন। ছবি: রয়টার্স

২০১৭ সালের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেলানিয়া সমালোচকদের চমকে দেন, যারা তার পোশাক নিয়ে সমালোচনা করতে প্রস্তুত ছিল। সবাই ভেবেছিলেন, তিনি হয়তো জমকালো বা চটকদার কিছু পরবেন। কিন্তু তাঁর পরিবর্তে তিনি বেছে নিয়েছিলেন প্যাস্টেল রঙের রালফ লরেনের একটি পোশাক। যা জ্যাকি কেনেডির চিরন্তন সৌন্দর্য এবং রুচির প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। তবে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেলানিয়া নিজেই যেন হুমকির আভাস দিলেন।

তার বোটার হ্যাটটি তরুণ প্রিন্সেস ডায়ানার একটি টুপি থেকে অনুপ্রাণিত ছিল, যা তৈরি করেছিলেন নিউ ইয়র্কের মিলিনার এরিক জাভিটস। ডায়ানা ১৯৮৩ সালের নিউজিল্যান্ড সফরে সাদার ওপর কালো ব্যান্ডযুক্ত একই ধরনের টুপি পরেছিলেন। তবে ডায়ানা সেই টুপির কিনারা কিছুটা পেছনে টেনে রেখেছিলেন। যাতে সবাই যেন তাঁর হাসিমাখা সৌন্দর্য দেখতে পান।

ইভাঙ্কা ট্রাম্প খুব সচেতন ভাবে ফুটিয়ে তোলেন নিজের ফ্যাশন। ছবি: রয়টার্স

ইভাঙ্কা ট্রাম্পের ফ্যাশন: রাজনৈতিক প্রস্তুতি

মেলানিয়া যখন ফাস্ট লেডি হিসেবে নিজেকে সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ। তখন ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সেই শূন্যস্থান পূরণ করেন। তাঁর গাঢ় সবুজ স্কার্ট স্যুট, ক্লাসিক কাট এবং ন্যান্সি রিগানের স্টাইলের অনুকরণ ছিল নিখুঁত। কালো হ্যান্ডব্যাগ এবং টাওয়ারিং হিল, তাঁর ফ্যাশন সচেতনতা প্রকাশ করে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর