২০২৫ সালের ব্যাগের ট্রেন্ড: ফ্যাশনে নতুন মোড়

২০২৫ সালে ব্যাগের ট্রেন্ডে এসেছে এক নতুনত্ব। এবার ব্যাগ শুধু প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্যই নয়, বরং এগুলো হয়ে উঠছে আপনার স্টাইল স্টেটমেন্ট। ব্যাগগুলো একদিকে যেমন ব্যবহারিক, তেমনই স্টাইলিশও।

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম

২০২৫ সালে ব্যাগের ট্রেন্ডে এসেছে নতুনত্ব। এবারের ব্যাগগুলো শুধু প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্যই নয়, মিলবে অসাধারণ স্টাইল স্টেটমেন্ট। ফ্যাশন বিশ্বে যে পরিবর্তন ঘটছে, তা স্পষ্ট হবে এখনকার ব্যাগগুলোর দিকে নজর দিলেই। ব্যাগগুলো একদিকে যেমন খুবই ব্যবহারিক, তেমনই স্টাইলিশও। আধুনিক হোলডল ব্যাগ, সুপারসাইজড ক্লাচ, খাবার অনুপ্রাণিত মজাদার ডিজাইন, আর ইস্ট-ওয়েস্ট সিলুয়েট। এসবই এখন ২০২৫ সালের ট্রেন্ড।

হোলডল ব্যাগ: আধুনিকতার ছোঁয়া
হোলডল ব্যাগ যা আমাদের দেশে ডাক্তার ব্যাগ নামে পরিচিত। এক সময় এই ব্যাগ খুব জনপ্রিয় ছিল। এবার আবার ফিরে এসেছে। তবে এবার এর ডিজাইন আধুনিক ও চমৎকারভাবে পরিবর্তিত হয়েছে। মিউ মিউ, জিল স্যান্ডার এবং হার্মেসের মতো নামীদামী ব্র্যান্ডগুলো এই ব্যাগগুলোর নতুন ভাবে তৈরি করছে। ব্যাগগুলোর আকারও যথেষ্ট বড়। তাই আপনার প্রয়োজনীয় সব জিনিস সহজেই ধারণ করতে পারবে। আবার দেখতেও বেশ স্টাইলিশ। বলতে গেলে, এটি এখন শুধুমাত্র একটি ব্যবহারিক আইটেম নয়। বরং একটি আধুনিক ফ্যাশন স্টেটমেন্ট।

সুপারসাইজড ক্লাচ: এবার আকারে বড়
ক্লাচগুলো সাধারণত আকারে ছোট হয় এবং বিশেষ অনুষ্ঠানেই ব্যবহার হতো। এবার সেই ধারণা একদম পাল্টে গেছে। ২০২৫ সালের এই ক্লাচ ব্যাগগুলো বেশ বড়। তবে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই তো সুপারসাইজড ক্লাচ এখন ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসব বড় আকারের ক্লাচ ব্যাগগুলো শুধু যে বেশি জিনিস ধারণ করতে সক্ষম, তা-ই নয়। এটি আপনার আউটফিটকে অনন্য করে তোলে। যেকোনো ইভেন্ট বা আউটিংয়ে এই ক্লাচগুলো নিলে, আপনার নজরকাড়তে বাধ্য।

কুইরকি ব্যাগ: খাবার থেকে অনুপ্রাণিত
নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন এগুলো অদ্ভুত ব্যাগ। আজব হলেও চলতি বছরে এই ব্যাগগুলো বেশ ট্রেন্ডি। মজার বিষয় হলো খাবারের আকৃতিতে তৈরি হচ্ছে এসব ব্যাগ। পিৎজা, লবস্টার, স্প্যাগেটি বা সেলারির মতো খাবারের থিমে তৈরি ব্যাগগুলো শুধু ফ্যাশনই নয়, হাস্যরসও যোগ করে। এগুলো আপনার স্টাইলে কিছুটা মজা এবং সৃজনশীলতা আনতে পারে। এসব ব্যাগ এক ধরনের মজার ও কিউট টাচ দিয়ে, আপনার লুককে আরও আকর্ষণীয় করে তুলবে।

সুপারসাইজড ক্লাচ এখন ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইস্ট-ওয়েস্ট ব্যাগ: লম্বা সিলুয়েটের ট্রেন্ড
২০২৪ সালে আলাইয়ার লা টেকেল ব্যাগের পর, এ বছর ইস্ট-ওয়েস্ট সিলুয়েটটি খুব দ্রুত ফ্যাশনে জায়গা করে নিয়েছে। মিউচিয়া প্রাদার ডিজাইনগুলোতে এই লম্বা আকারের ব্যাগগুলো এখন এক জনপ্রিয় ট্রেন্ড। লেপার্ড প্রিন্ট, পেটেন্ট লেদার এবং বকেল ডিটেইলসের মতো বিশেষ ফিচার যুক্ত এই ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই অত্যন্ত স্টাইলিশ। এই ট্রেন্ডের মূল আকর্ষণ হলো, আকারে লম্বা। এই ব্যাগগুলো আপনার ফ্যাশনকে এক নতুন মাত্রা দেবে।

২০২৫ সালের হ্যান্ডব্যাগগুলো শুধু দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, এগুলো হয়ে উঠতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট। এই ব্যাগ শুধু আপনার জিনিসপত্র রাখার জন্যই নয়, বরং এটি আপনার স্টাইলের অন্যতম অংশ হয়ে উঠবে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর