হলুদ শাড়িতে হালকা সাজে ঝলমেলে কাজল

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:০০ পিএম

বলিউড অভিনেত্রী কাজল আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইল আইকন। নতুন মুভি ‘মা’-এর প্রচারে মুম্বাইয়ের জুহুতে দেখা গেল তাঁকে এক ঝলমলে হলুদ শাড়িতে। সুন্দর এই শাড়ির সাথে মানানসই সাজে নজর কেড়েছে সবার। পথচলতি মানুষও বার বার ঘুরে তাকিয়ে দেখেছেন তাঁকে।

এই শাড়িটি এসেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড দেবনাগরী থেকে। হলুদ এই জর্জেট শাড়িতে রয়েছে হাতে আঁকা ফুলের নকশা এবং সূক্ষ্ম জরি এমব্রয়ডারি। শাড়ির পাড়ে আছে সাটিন কাপড়ের কাজ। যা পুরো লুকটিকে আরও সুন্দর করে তুলেছে। সঙ্গে কাজল পরেছেন হাতের আঁকা স্ট্রাইপ চন্দেরি ব্লাউজ।

এই ঝলমলে শাড়ির সঙ্গে কাজল সাজে ছিলেন একদম পরিমিত। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

শাড়িটির দাম ৫৯ হাজার রুপি। অনেকেই ভাবতে পারেন, ‘এত দাম কেন?’ কিন্তু কাজলের এই রঙিন পোশাক সত্যিই চোখে পড়ার মতো। উজ্জ্বল হলুদ রঙটা শুধু তাঁর হাসিমাখা চেহারাকেই ফুটিয়ে তোলেনি। বরং বর্ষার ধূসর আকাশের বিপরীতেও রোদেল ছোঁয়া এনে দিয়েছে।

এই ঝলমলে শাড়ির সঙ্গে কাজল সাজে ছিলেন একদম পরিমিত। কানে বড় দুল, হাতে একটা ককটেল রিং। এই সামান্য গয়নাতেই তৈরি হয়েছে রাজকীয় এক স্টাইল। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, গালে হালকা ব্লাশ আর পরিপাটি খোঁপা। সব মিলিয়ে যেন একেবারে নিখুঁত লুক।

অনেকেই ভাবেন, শাড়ি মানেই ভারী সাজ। কিন্তু কাজল প্রমাণ করলেন, হালকা শাড়ি ও হালকা সাজ দিয়েও দারুণ স্টাইলিশ হওয়া যায়। তাঁর এই লুক তরুণীদের জন্য হতে পারে আদর্শ গ্রীষ্মকালীন সাজের অনুপ্রেরণা।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর