কলাম ড্রেসিং কী? জেনে নিন সহজ এই ফ্যাশন ট্রিক

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম

কখনো আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছে, ‘ইশ, যদি একটু লম্বা লাগতাম!’ অথবা মনে হয়েছে, সাজপোশাকে কোথায় যেন পরিপাটি ভাবটা আসছে না? স্টাইল বোদ্ধারা বলছেন, এসব সমস্যা মেটাতে দরকার নেই হাই হিল কিংবা ঘণ্টার পর ঘণ্টা পিন্টারেস্ট ঘেঁটে পোশাকের ছবি খোঁজার। এর সহজ সমাধান হতে পারে একটি ফ্যাশন ট্রিক। যার নাম কলাম ড্রেসিং।

কী এই কলাম ড্রেসিং?

সহজভাবে বললে, মাথা থেকে পা পর্যন্ত একই রঙের পোশাক পরাকে বলা হয় কলাম ড্রেসিং। এতে শরীরের ওপর দিয়ে একটানা একটি রঙের লাইন তৈরি হয়। যা চোখে ধরা পড়ে দীর্ঘ ও স্লিম একটি অবয়ব হিসেবে। ফ্যাশন দুনিয়ার অভিজ্ঞদের মতে, এই স্টাইল মানেই হলো ঝরঝরে আর পরিপাটি লুক।

যখন জামা ও প্যান্ট বা শাড়ি-ব্লাউজ আলাদা আলাদা রঙের হয়। তখন শরীর ভিজ্যুয়ালি ভাগ হয়ে যায়। কিন্তু একই রঙে সাজলে লম্বা ও ভারসাম্যপূর্ণ দেখায়।

শুধু কালো নয়

মনোক্রোম মানেই যে কেবল কালো, তা নয়। পুরো সাদা, বেইজ, ক্যামেল, চারকোল, অলিভ গ্রীন বা কোবাল্ট ব্লু, এই সব রঙেও দারুণ কাজ করে কলাম ড্রেসিং। এমনকি গাঢ় লালচে ‘রাশ’ কিংবা হালকা গোলাপি ‘ব্লাশ’ রঙেও মিলিয়ে সাজলে তৈরি হয় একই প্রভাব।

মনোক্রোম মানেই যে কেবল কালো নয়। ছবি: ফ্রিপিক

ছোটখাটো গড়নের জন্য আদর্শ

যাদের হাইট কিছুটা কম, তারা অনেকেই উচ্চতা বাড়িয়ে দেখাতে হিল পরেন। কিন্তু এই ট্রিক এমনভাবে দৃষ্টিভ্রম ঘটায়, যেখানে হিল না পরেও দেখা যায় লম্বা ও স্লিম অবয়ব। তাই ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, কলাম ড্রেসিং ছোটখাটো গড়নের মানুষদের জন্য বিশেষভাবে কার্যকর।

আরও পরিপাটি হতে চান?

তাহলে মিলিয়ে নিন জুতাও। বেইজ প্যান্টের সঙ্গে বেইজ হিল, সাদা জিনসের সঙ্গে সাদা স্নিকার্স কিংবা একই রঙের ফ্ল্যাট জুতা। এই ছোটখাটো সমন্বয় আপনার লুককে করবে আরও নিখুঁত ও গুছানো।

কনট্রাস্টেও স্টাইল

যদি এক রঙের সাজে একটু বৈচিত্র্য আনতে চান, তবে ব্যবহার করতে পারেন কনট্রাস্ট রঙের জ্যাকেট, ব্যাগ কিংবা স্কার্ফ। এতে একদিকে যেমন রঙের ভারসাম্য থাকে, তেমনি তৈরি হয় স্টাইলের আলাদা ছাপ।

কলাম ড্রেসিং শুধু একটি সাজ নয়, বরং এটি একধরনের স্টাইল। যাকে বলে, কম দিয়ে বেশি দেখানোই সবচেয়ে বড় ফ্যাশন। এখন সময়, এক রঙের সৌন্দর্যকে আবার নতুন করে আবিষ্কার করার।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর