কেট মিডলটনের পোশাকে রাজকীয় উপস্থিতি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

পোশাক বাছাইয়ে কেট মিডলটনের প্রতিবারই থাকে কোনো না কোনো বার্তা। সম্প্রতি সাডবুরি ও কাক্সটনের টেক্সটাইল মিল সফরে তাঁর ফ্যাশন পছন্দে আবারও ধরা পড়ল সেই দৃষ্টান্ত।

ওয়েলসের রাজকুমারী ওই সফরে পরেছিলেন সোনার ড্যানিয়েল ড্রেপার নেকলেস। নেকলেসে ছিল তিনটি অক্ষরের চার্ম। যা রাজপুত্র জর্জ, রাজকুমারী শার্লট ও রাজপুত্র লুইসের নামের প্রতীক। সন্তানদের প্রতি মমতা প্রকাশের পাশাপাশি তিনি শ্রদ্ধা জানিয়েছেন স্বামী প্রিন্স উইলিয়ামকেও।

পিপল ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, কেটের স্যুটে ব্যবহৃত কাপড় ছিল বিশেষ ধরনের প্রিন্স অব ওয়েলস চেক। রাজা চার্লস তৃতীয় ২০২২ সালে প্রিন্স উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস উপাধি দেওয়ার পর এই নকশাকে অনেকে দেখছেন প্রতীকী শ্রদ্ধা হিসেবে।

কেটের স্যুটে ব্যবহৃত কাপড় ছিল বিশেষ ধরনের প্রিন্স অব ওয়েলস চেক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই নকশার উৎপত্তি স্কটল্যান্ডের ইনভারনেসশায়ারের গ্লেনআর্খার্ট উপত্যকায়। ছোট-বড় চেকের সমন্বয়ে কালো, ধূসর ও সাদা রঙে তৈরি হয় এটি। এডওয়ার্ড অষ্টম একে জনপ্রিয় করেছিলেন। আশির দশকে রাজকুমারী ডায়ানাও একই প্রিন্টে হাজির হয়েছিলেন জনসম্মুখে।

কিছুদিন আগেই কেট মিডলটনের চুলের রঙ নিয়েও আলোচনার ঝড় ওঠে। মধুরঙা (হানি ব্লন্ড) নতুন লুকে দেখা গেলেও অল্প দিনের মধ্যেই তিনি ফিরে আসেন পুরোনো চেস্টনাট ব্রাউন রঙে। নারী রাগবি বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে তিনি চুল বাঁধা-খোলা মিলিয়ে হাজির হন।

কেট মিডলটন স্টাইল্ড নামের ইনস্টাগ্রাম পেজের তথ্য অনুযায়ী, সফরে তিনি পরেছিলেন ন্যাচবুলের ক্যাসকেড রাফল ক্রপটপ, সঙ্গে ছিল আলেকজান্ডার ম্যাককুইনের ব্ল্যাক লিফ ক্রেপ উল জ্যাকেট ও হাই-ওয়েস্ট ট্রাউজার। অ্যাক্সেসরিজ হিসেবে ব্যবহার করেন শ্যানেল মিনি ক্লাসিক হ্যান্ডব্যাগ ও কার্টিয়ারের ছোট ট্রিনিটি ইয়াররিংস।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর