মেলানিয়া ট্রাম্পের টুপি কি শুধুই ফ্যাশন? নাকি অন্যকিছু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

মেলানিয়া ট্রাম্পকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন মাথার টুপি। কখনো ডিওরের নাটকীয় নকশা, কখনো আবার অভিষেকের মঞ্চে উলের বোটার হ্যাট। প্রতিবারই তাঁর সাজ যেন নতুন বিতর্ক আর কৌতূহলের জন্ম দেয়। ফ্যাশনের ভাষায় এসব টুপি নিছক অলংকার নয়। অনেকটা বার্তার মতোই মনে হয়। তবে আসল বার্তাটি কী, সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

এর আগেও অভিষেক অনুষ্ঠানে মেলানিয়ার টুপি নিয়েই হয়েছিল সবচেয়ে বেশি আলোচনার ঝড়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি যুক্তরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরকারি সফরে যান মেলানিয়া। সেখানে তিনি মাথায় দেন আঙুর-বেগুনি রঙের ডিওরের টুপি। এই টুপির কিনারা এতটাই নিচে নেমে এসেছিল যে, চোখ প্রায় আড়াল হয়ে যায়। সঙ্গে ধূসর রঙের টেইলার্ড স্কার্ট স্যুট।

এর আগেও অভিষেক অনুষ্ঠানে মেলানিয়ার টুপি নিয়েই হয়েছিল সবচেয়ে বেশি আলোচনার ঝড়। তখন তাঁর গায়ে ছিল আমেরিকান ডিজাইনার অ্যাডাম লিপসের পোশাক। আর মাথায় নিউইয়র্কের মিলিনার এরিক জ্যাভিটসের নকশা করা উলের বোটার হ্যাট। চোখ তখনও আড়ালে। এমনকি এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প তাঁকে চুমু খেতে চাইলে টুপি বাধা হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার খোরাক হয়।

দুই ক্ষেত্রেই মেলানিয়ার সাজ রহস্যময়। তবে তাঁর টুপিই মূল আকর্ষণ। যা ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম ও হাস্যরসাত্মক মন্তব্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মেলানিয়াকে নিয়ে পোস্টে আমি প্রায় ৩০ সেকেন্ড খুঁজে বের করেছি তাঁকে। প্রথমে ভেবেছিলাম, ছবিটা কোনো কোট র্যাক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেলানিয়া যেন সারা দুনিয়া ঘুরছেন কারমেন সান ডিয়েগোর সাজে। তাও আবার পুরো শোকের পোশাকে।’

ফ্যাশন সমালোচকেরা বলছেন, এটি নিছক টুপি নয়, বরং কৌশল। টেন ম্যাগাজিনের সম্পাদক ক্লাউডিয়া ক্রফট বললেন, ‘মেলানিয়ার টুপি অনেকটা আনা উইনটরের সানগ্লাস ও চুলের মতো। যেখানে মুখ আসলে পুরোপুরি দেখা যায় না। এতে একধরনের অস্বস্তি তৈরি হয়।’

তবে শুধু সমালোচনা নয়, জন্ম নিয়েছে নানা গুজবও। ইন্টারনেট ভরে গেছে ষড়যন্ত্রতত্ত্বে। কেউ বলছেন, সরকারি অনুষ্ঠানে আসেন নাকি মেলানিয়ার বডি ডাবল। আর টুপিই তার আড়াল।

সেলিব্রিটি স্টাইলিস্ট মেরিয়ান কুয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মেলানিয়ার টুপি কিন্তু কাকতালীয় নয়। চওড়া কিনারার টুপিতে মুখ আড়াল করার মধ্যে রয়েছে স্পষ্ট বার্তা। তিনি চান, আলোটা যেন পুরোপুরি পড়ে তাঁর স্বামী ও তাঁর কর্মসূচির ওপর।’

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর