অসুস্থতা জয় করে বেলা হাদিদের র‍্যাম্পে ঝলমলে প্রত্যাবর্তন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম

দীর্ঘদিনের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি থাকার পর আবারও র‍্যাম্পে ফিরলেন বেলা হাদিদ। সাঁ লরাঁর ২০২৬ সালের বসন্ত/গ্রীষ্ম কালেকশনের প্যারিস শোতে তাঁর উপস্থিতি যেন ছিল এক সিনেমাটিক দৃশ্যের মতো।

অ্যান্থনি ভ্যাক্কারেলোর সাঁ লরাঁ স্প্রিং/সমার ২০২৬ কালেকশনের ফ্যাশন শো ছিল এবারের প্যারিস ফ্যাশন উইকের সবচেয়ে আলোচিত আয়োজন। তারকাখচিত দর্শকসারিতে ছিলেন ম্যাডোনা, ব্ল্যাকপিঙ্কের রোজে, হেইলি বিবার, তেয়ানা টেলর, লিন্ডা ইভানজেলিস্তা ও জোয়ি ক্রাভিট্‌জের মতো তারকারা।

সাঁ লরাঁ স্প্রিং ২০২৬ রেডি-টু-ওয়্যার শো’য়ের ঝলক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাদা হাইড্রেনজিয়া ফুল দিয়ে তৈরি করা আন্তঃজড়িত ‘ওয়াইএসএল’ লোগোর পাশ দিয়ে হাঁটছিলেন মডেলরা। তাঁদের মধ্যেই এক পরিচিত মুখ যেন সঙ্গে সঙ্গে দৃষ্টি কাড়ল, বেলা হাদিদ। দীর্ঘ বিরতির পর তিনি আবারও ফিরলেন র‍্যাম্পে, ঝলমলে উপস্থিতিতে। সাম্প্রতিক লাইম ডিজিজের চিকিৎসা ও হাসপাতালজীবনের পর এটিই ছিল তাঁর বড় প্রত্যাবর্তন।

বেলা হাঁটলেন সাঁ লরাঁর ২০২৬ কালেকশনের এক স্বচ্ছ, উল্টো পরা ট্রেঞ্চ কোটে। বড় সানগ্লাস আর বিশাল কানের দুলে সম্পূর্ণ হলো তাঁর লুক। পুরো কালেকশনজুড়ে ছিল স্বচ্ছ কাপড়, বড়সড় ব্লেজার, আর কোমর আঁটা ক্লাসিক টেইলরিং। যা ফরাসি রুচি ও অভিজাত্যকে তুলে ধরেছে নতুন ঢঙে।

গত বছর সেপ্টেম্বর মাসে বেলা হাদিদ প্রথমবার র‍্যাম্পে ফেরেন, দুই বছরের বিরতির পর। সেবারও তিনি হাঁটেন অ্যান্থনি ভ্যাক্কারেলোর সাঁ লরাঁ স্প্রিং/সমার ২০২৫ শোয়ের র‍্যাম্পে। নিজের দীর্ঘ লাইম রোগ-যুদ্ধ ও স্বাস্থ্য পুনরুদ্ধারে মনোযোগ দিতে তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন মডেলিং ক্যারিয়ার থেকে।

এই মাসের শুরুতে বেলা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন কয়েকটি হাসপাতালের ছবি। ছবিতে দেখা যায়, তিনি হাসপাতালের বিছানায় অক্সিজেন মাস্ক পরে আছেন, শরীরে লাগানো রয়েছে টিউব। নিজের চিকিৎসা আর সংগ্রামের সেই মুহূর্তগুলোও তিনি অকপটে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে আশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে...
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ঘিরে বাগেরহাটে জমে উঠেছে সোলা দিয়ে তৈরি ফুলের বাজার। পূজার প্রস্তুতিতে এসব ফুল কিনছেন ক্রেতারা। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন হাটবাজারে চলছে বেচা-কেনা। তবে ফুলের...
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর (পিজি) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর